রাস্তার কুকুরদের খাওয়ানো নিয়ে বচসা, পিটিয়ে খুন প্রৌঢ়কে

কুত্তা
হাওড়া, ২৬ জুন: শখ ছিল, রোজ রাতে রাস্তার কুকুরদের ডেকে দু'টো ডাল-ভাত খাওয়ানো। শেষ পর্যন্ত তা করতে গিয়ে প্রাণটাই দিতে হল এক প্রৌঢ়কে। পড়শির অমানুষিক পিটুনিতে নিহত হলেন তিনি। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাকসাড়ার ঠাকুরপুকুরে। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, বাকসাড়ার ঠাকুরপুকুরে দীর্ঘদিন ধরেই থাকতেন বাণেশ্বর সাউ। আর্থিক অবস্থা খুব সচ্ছল, এমন নয়। তবুও রোজ রাতে খাওয়ার পর টিনের থালায় কিছুটা ভাত-ডাল নিয়ে দাঁড়াতেন বাড়ির সামনের রাস্তায়। ডাক দিতেই ল্যাজ নেড়ে ছুটে আসত গোটা পাঁচেক নেড়ি কুকুর। কুকুরদের খাওয়া দেখতেন আর তাদের গায়ে হাত বুলিয়ে দিতেন। এটাই ছিল তাঁর শখ। গ্রীষ্ম-বর্ষা কখনও এর ব্যতিক্রম হয়নি।

গতকাল রাত দশটা নাগাদ যথারীতি তিনি কুকুরদের খেতে দেবেন বলে বেরোন। কিন্তু পাড়ারই ছেলে শম্ভু বাগ আপত্তি তোলেন। কুকুরদের খেতে দিলে রাস্তা নোংরা হবে, এ কথা বলায় দু'পক্ষে বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি, তার পর হাতাহাতি। অভিযোগ, শম্ভু বাগ প্রথমে পিঠটান দিলেও কিছুক্ষণ পর একটা লোহার রড নিয়ে ফের হাজির হয়। প্রথমে বাণেশ্বর সাউয়ের মাথায় আঘাত করা হয়। তিনি মাটিতে পড়ে যেতে এলোপাথাড়ি মার শুরু হয়। প্রাণের দায়ে চিৎকার করলেও আশপাশের বাড়ি থেকে কেউ বেরিয়ে আসেনি বলে অভিযোগ। আওয়াজ পেয়ে যখন বাণেশ্বরবাবুর বাড়ির লোক আসে, তখন তাঁর শেষ অবস্থা। রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় তুলে নিয়ে হাসপাতালের যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। বুধবার রাতেই শম্ভু বাগকে বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় সে মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ উঠেছে।

এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+