চিকিৎসকের চেম্বারে দুষ্কৃতীদের গুলিতে মৃত রোগিনী! নিরাপত্তা নিয়ে প্রশ্ন
চিকিৎসকের চেম্বারে গিয়ে গুলিতে খুন মহিলা। ঘটনাটি ঘটেছে টিটাগড়ের উড়ানপাড়ায়। মৃতের নাম সাজেদা খাতুন(৪০)। তবে দুষ্কৃতীদের টার্গেটে চিকিৎসক ছিলেন নাকি এই মহিলা তা এখনও পরিষ্কায় নয়।
চিকিৎসকের চেম্বারে গিয়ে গুলিতে খুন মহিলা। ঘটনাটি ঘটেছে টিটাগড়ের উড়ানপাড়ায়। মৃতের নাম সাজেদা খাতুন(৪০)। তবে দুষ্কৃতীদের টার্গেটে চিকিৎসক ছিলেন নাকি এই মহিলা তা এখনও পরিষ্কায় নয়। ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টিটাগড়ের উড়ানপাড়ার বাসিন্দা সাজেদা খাতুন বাড়ির কাছেই হোমিওপ্যাথি চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন শনিবার রাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেখানে বসেছিলেন। জানালা দিয়ে দুষ্কৃতীরা গুলি চালায়। গুলি লাগে সাজেদা খাতুনের নাকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।
প্রত্যক্ষদর্শীদের একাংশ বলছেন দুষ্কৃতীরা সাজেদাকে লক্ষ্য করেই গুলি চালিয়েছিল। তবে কেন এই গুলি তা বলতে পারেননি স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ কেউই। তবে চিকিৎসকের চেম্বারে গুলির ঘটনায় সাধারণের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications