বেপরোয়া বাসের চাকায় পিষ্ট তথ্যপ্রযুক্তিকর্মী, সাত সকালে সল্টলেকে উত্তেজনা

বাস থেকে নেমেই তড়ঘড়ি রাস্তা পার হতে যাচ্ছিলেন ওই মহিলা। সেইসময়ই বাসটি ছেড়ে দেয়। যে বাস থেকে তিনি নেমেছিলেন, সেই বাসের চাকাতেই পিষ্ট হয়ে যান তিনি।

রাস্তা পারাপার করতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক তরুণীর। সোমবার সকালে ব্যস্ত সময়ে সল্টলেক সেক্টর ফাইভে এই দুর্ঘটনা ঘটে। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মামণি দাস। বছর ৩২-র ওই মহিলা তথ্য প্রযুক্তি কর্মী। এদিন সকালে অফিস যাচ্ছিলেন তিনি। তখনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বেপরোয়া বাসের চাকায় পিষ্ট তথ্যপ্রযুক্তিকর্মী, সাত সকালে সল্টলেকে উত্তেজনা

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস থেকে নেমেই তড়ঘড়ি রাস্তা পার হতে যাচ্ছিলেন ওই মহিলা। সেইসময়ই বাসটি ছেড়ে দেয়। যে বাস থেকে তিনি নেমেছিলেন, সেই বাসের চাকাতেই পিষ্ট হয়ে যান তিনি। বাসের চাকায় থেঁতলে যায় তাঁর মাথা। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। ঘাতক বাসের চালক বাস ছেড়ে পালিয়ে যায়।

এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে ইলেকট্রনিক্স থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ। বাসের নম্বর দেখে বাসটিকে শনাক্ত করা হয়। বাসটিকে আটক করে পুলিশ। চালক পলাতক। খবর দেওয়া হয় মৃত মহিলার বাড়িতে। ট্রাফিক পুলিশ না থাকার জন্যই এতবড় দুর্ঘটনা ঘটে গেল অভিযোগ স্থানীয়দের। বেপরোয়া গতিতে বাসগুলি চলাচল করে পুলিশ না থাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+