পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে আশঙ্কা! ভার্চুয়াল শুনানি চেয়ে আবেদন
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে আশঙ্কা। আর সেই আশঙ্কা থেকেই আদালতকে চিঠি জেল কতৃপক্ষের। ভার্চুয়ালের মাধ্যমে শুনানির আবেদন চেয়ে প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ বিশেষ আদালতে এই আবেদন জা
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে আশঙ্কা। আর সেই আশঙ্কা থেকেই আদালতকে চিঠি জেল কতৃপক্ষের। ভার্চুয়ালের মাধ্যমে শুনানির আবেদন চেয়ে প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ বিশেষ আদালতে এই আবেদন জানিয়েছে।
জানা যাচ্ছে, আদালত সেই আবেদন মঞ্জুর করেছে বলেই খবর। তবে হঠাত কেন এই সিদ্ধান্ত? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এমনকি উঠছে একাধিক প্রশ্নও।

ভার্চুয়ালের মাধ্যমে শুনানিতে যোগ
আগামী ৩১ অগাস্ট ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে তোলা হবে। তবে আদালত জেলের তরফে করা আবেদন মঞ্জুর করাতে আদালতে আর নিয়ে আসা হবে না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। জেল থেকেই ভার্চুয়ালের মাধ্যমে শুনানিতে যোগ দেবেন তিনি। এমনটাই জানা যাচ্ছে।

কেন নিরাপত্তা নিয়ে আশঙ্কা
তবে হঠাত কেন নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকছে? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিকমহলের মতে, গত কয়েকদিনে একাধিকবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এমনকি গত কয়েকদিন আগে আদালতে তোলা হলে পার্থবাবু বলেন, কেউ রেহাই পাবেন না। সময় সব কিছু প্রমাণ হবে। হঠাত এহেন মন্তব্য ঘিরে একেবারে হইচই বেঁধে যায়। কার প্রতি এমন মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মহাসচিব? তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। আর এরপরেই জেল কতৃপক্ষের এহেন আবেদন? আদৌতে কি মুখ বন্ধ করার চেষ্ট? প্রশ্ন রাজনৈতিকমহলের।

মোটেও একমত নন
তবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এই বিষয়টি নিয়ে কার্যত ক্ষুব্ধ। এমনকি প্রেসিডেন্সি জেলের কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তের সঙ্গে মোটেও একমত নন, তা কার্যত এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল।
প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার গত সোমবার আদালতের কাছে এই চিঠি জমা দেন। যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, সশরীরে হাজিরা হলে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে বলেও চিঠিতে উল্লেখ করেছেন জেল সুপার। সবদিক খতিয়ে দেখার পরেই আদালত জেল সুপারের আবেদনকে মান্যতা দেয়। শিক্ষক দুর্নীতি মামলাতে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। গত কয়েক দফায় ইডির হেফাজতে থাকলেও তাঁর বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল।

বান্ধবীকে আদালতে তোলা হবে
অন্যদিকে আলিপুর মহিলা সংশোধনাগারে জেলবন্দি অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর একের পর এক ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। সেই ঘটনায় জড়িত পার্থ চট্টোপাধ্যায়। তবে আগামী ৩১ অগাস্ট প্রাক্তন মন্ত্রীর বান্ধবীকে আদালতে তোলা হবে বলেই খবর।












Click it and Unblock the Notifications