আতঙ্ক বাড়াচ্ছে monkeypox! কলকাতাতেও কড়া সতর্কতা, নজরদারি বাড়ানোর নির্দেশ
আতঙ্ক বাড়াচ্ছে monkeypox! কলকাতাতেও কড়া সতর্কতা, নজরদারি বাড়ানোর নির্দেশ
করোনায় রেহাই নেই আবার দোসর মাঙ্কিপক্স! রীতিমত আতঙ্ক বাড়াচ্ছে এই রোগ। বিশ্বের একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। এই অবস্থায় রীতিমত আতঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তাঁরা জানাচ্ছে, পরিস্থিতি আরও জটিল হতে পারে। গত ১০ দিনে বিশ্বের ১২ টি দেশেরপ্রায় ১০০ জন এই রোগে আক্রান্ত হয়েছে। এমনটাই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই অবস্থায় বিশ্বের একাধিক দেশকে সতর্ক করা হয়েছে সংস্থার তরফে। একই সঙ্গে নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে।

সতর্কতা ভারতে
নয়া এই ভাইরাস আফ্রিকাতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় ইতিমধ্যে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে ভারতেও। সমস্ত বিমানবন্দরগুলিকে চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, কোনও যাত্রীকে অসুস্থ বলে মনে হলে সঙ্গে সঙ্গে তাঁকে আটকে আইসোলেট করতে হবে বলেও জানানো হয়েছে। আক্রান্ত দেশগুলি থেকে যারা আসছে সেখানেও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।

বাড়তি সতর্কতা কলকাতাতেও
একাধিক দেশ থেকে লোকজন কলকাতা বিমানবন্দরে নামে। আর সেখান থেকে বাংলার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে। এই অবস্থায় বিশেষ সতর্কতা কলকাতাতেও। এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, ১২ টি দেশের মধ্যে ইতিমধ্যে মঙ্কি পক্স বেড়ে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত কলকাতা নেই বলে আশ্বস্ত করেন ফিরহাদ। তবেও স্বাস্থ্য বিভাগকে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে পুরসভার তরফেও নজরদারি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

রাজ্যকে সতর্কতা কেন্দ্রের
নয়া এই ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছে জন মানসে। ইতিমধ্যে কেন্দ্রের তরফে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। বিমানবন্দরগুলিকে সতর্ক করা হয়েছে। এখানেই শেষ নয়, এবার রাজ্যগুলিকে অ্যাভাইজারি পাঠাল স্বাস্থ্যমন্ত্রক। বিশেষ নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি বেগতিক দেখলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্তত ২২ দিন নজরদারিতে রাখার কথা বলা হয়েছে। এছাড়াও আরও একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বাড়তে পারে আরও সংক্রমণ
যদি আক্রান্ত দেশগুলিতে ভ্রমণের কোনও যোগাযোগ না থাকে, তাহলে কোনও ব্যক্তির আক্রান্ত হওয়া ঘটনাটা বেশ খানিকটা অস্বাভাবিক। বিভিন্ন এলাকায় নজরদারি চালালে আরও বেশি আক্রান্তের খোঁজ পাওয়া যাবে বলেই মনে করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। ভাইরাসটি শরীরের কোনও ক্ষত, শরীরের তরল পদার্থ, হাঁচি-কাশি, কিংবা আক্রান্ত ব্যক্তির সঙ্গে নিষ্ঠ যোগাযোগের কারণেও তা ছড়িয়ে পড়তে পারে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications