Cyclone Mocha: মোখা'র তাণ্ডবে ভাঙবে না তো বাঁধ! নিশ্চিত হতে নির্দেশ জেলা প্রশাসনকে
Cyclone: বছরের শুরুতেই ধেয়ে আসছে সাইক্লোন মোখা (Cyclone Mocha)। তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে এই সাইক্লোনের অভিমুখ কোন দিকে হবে। তবে বাংলা ছুঁয়ে বাংলাদেশের দিকে চলে যাওয়ার জোর সম্ভাবনা।
যদিও সাইক্লোন নিয়ে এখনও কোনও বার্তা দেয়নি আলিপুর হাওয়া অফিস। তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এই অবস্থায় আগে থেকে সতর্ক (Cyclone Mocha) নবান্ন (Nabanna)।

বিশেষ করে আম্ফান বা অন্যান্য সাইক্লোনের স্মৃতি মোটেই সুখকর নয় অন্তত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। আর তাই ঝড়ের আশঙ্কা তৈরি হতেই আগে ভাগেই বৈঠক সারলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সম্প্রতি নবান্নে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যসচিব।
যেখানে গোটা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে খবর। তবে ওই বৈঠকে ঝড় নিয়ে উপকূলবর্তী জেলাকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি আগে থেকে যাতে কন্ট্রোল রুম খোলা হয় সেই বার্তা দেওয়া হয়েছে। সমস্ত জেলাগুলিকেই এই বার্তা দেওয়া হয়েছে ওই বৈঠকের মাধ্যমে।
নবান্নেও কন্ট্রোল রুম খোলা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি প্রকাশিত খবর অনুযায়ী সবরকম আগাম প্রস্তুতিও রাখার কথা জেলা প্রশাসনকে বলা হয়েছে। বিশেষ করে রাজ্যের সব জায়গায় বিপজ্জনক নদী বাঁধগুলির পরিস্থিতি ভালো ভাবে খতিয়ে দেখার কথা বলা হয়েছে। ঝড়ের তাণ্ডবে বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে।

আর তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বাঁধগুলির মান নিয়েও প্রশ্ন তুলেছেন। সেখানে দাঁড়িয়ে ঝড়ের আগেই বাঁধগুলির পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে আলিপুর হাওয়া অফিস। যদিও সাইক্লোন নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনও বার্তা দেওয়া হয়নি।
আগামী ৬ তারিখের পরেই এই বিষয়টি আরও স্পষ্ট ভবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে দিল্লির মৌসম ভবন পূর্বাভাস অনুযায়ী জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে আগামী ৬ মে। ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার দুদিন পর অর্থার ৮ মে এটি নিম্নচাপে পরিণত হবে।

তবে তা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা নিশ্চিত করে জানানো হয়নি। যদিও আবহাওয়া নিয়ে কাজ করে এমন একাধিক সংস্থার দাবি, সাইক্লোন তৈরি হবেই। এবং তা বাংলা ছুঁয়ে সম্ভবত বাংলাদেশের দিকে চলে যাবে।












Click it and Unblock the Notifications