ফিরল দু-বছর আগের ভয়াবহ স্মৃতি, মাঝেরহাটে ব্রিজ ভেঙে মৃতের সংখ্যায় ধন্দ

দু-বছর আগের ভয়াবহতা ফের ফিরল কলকাতায়। মাঝেরহাট ব্রিজের রেল লাইনের উপরের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পরই মুহূর্তের মধ্যে প্রাণহানির আশঙ্কা ছড়িয়ে পড়ে।

দু-বছর আগের ভয়াবহতা ফের ফিরল কলকাতায়। মাঝেরহাট ব্রিজের রেল লাইনের উপরের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পরই মুহূর্তের মধ্যে প্রাণহানির আশঙ্কা ছড়িয়ে পড়ে। কত জনের মৃত্যু হয়েছে, কত জন আহত হয়েছেন, তা স্পষ্ট নয়। কেউ জানেন না কেউ চাপা পড়ে রয়েছেন কি না ব্রিজের তলায়। পুলিশ-প্রশাসন তা সবার আগে সুনিশ্চিত করতে উদ্ধারকার্য চালাচ্ছেন।

ফিরল দু-বছর আগের ভয়াবহ স্মৃতি, মাঝেরহাটে ব্রিজ ভেঙে মৃতের সংখ্যায় ধন্দ

দীর্ঘদিনের পুরনো এই মাঝেরহাট ব্রিজ। কলকাতার সঙ্গে দক্ষিণ শহরতলির যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। সেই কারণেই ব্রিজের উপর মারাত্মক চাপ থাকত সবসময়। পাশেই চলছে মেট্রোরেলের কাজ। অনেক শ্রমিক এই ব্রিজের তলায় ভাত ঘুম দেন। ঠিকা শ্রমিকরা অস্থায়ী ঘর করে থাকেন। বৃষ্টির সময়ও তাঁরা ছিলেন বলে ধারণা। অনেক পথচলতি মানুষ এই ব্রিজের তলা দিয়ে যাতায়াত করেন। আর ব্যস্ত সময়ে এই দুর্ঘটনা ঘটায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।

দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে অন্তত ৩০-৪০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতাল, এএমআরআই হাসপাতাল-সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে। জানা গিয়েছে, কারও হাত ভেঙেছে, কারও পা ভেঙেছে। কারও মাথা ফেটেছে। অনেকেরই অবস্থা সঙ্গীন।

এই অবস্থায় সাধারণ মানুষের মনে পোস্তা উড়ালপুলের স্মৃতি। ২০১৬ সালের ৩১ মার্চ যে ঘটনা ঘটেছিল, তারপর ভাঙা উড়ালপুলের অংশ সরাতেই বেরিয়ে এসেছিল সারি সারি মৃতদেহ। সেই ভয়াবহতার ছবি আজও টাটকা। সেই কারণেই ব্যস্ততম মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার খবরে জনমানসে আশঙ্কা তৈরি হয় পোস্তা উড়ালপুলের থেকেও বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। এখনও অধীর আগ্রহ ব্রিজের ভগ্নাংশ সরানোর পর কোনও ভয়ঙ্কর ঘটনা চোখের সামনে আসবে না তো!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+