নিজের মেয়েকেই ‘সর্বনাশে’র পথে ঠেলে দিচ্ছে বাবা! বিয়ের নামে বিরাট চক্র ফাঁস
মেয়ের জন্য নাকি সুদূর আমেরিকায় অপেক্ষা করছেন এক ছেলে। তাঁদের বিয়ে হবে, সেই কারমেই গুজরাত থেকে কলকাতায় ছুটে এসেছিলেন বাবা। মেয়েকে পাঠাবেন মার্কিন মুলুকে।
মেয়ের জন্য নাকি সুদূর আমেরিকায় অপেক্ষা করছেন এক ছেলে। তাঁদের বিয়ে হবে, সেই কারমেই গুজরাত থেকে কলকাতায় ছুটে এসেছিলেন বাবা। মেয়েকে পাঠাবেন মার্কিন মুলুকে। মেয়েকে সেখানে থাকবেন রানির মতো। কিন্তু তাঁর সেই চেষ্টা সফল হল না। গোয়েন্দা তৎপরতায় নাবালিকা পাচার চক্রের পর্দাফাঁস হয়ে গেল।

কলকাতার নাসিরের হাতে নাবালিকা মেয়েদের তুল দিতে এসেছিল মুকেশ ভাই দর্জি। তিনি গুজরাটের বাসিন্দা। আর যে তিন নাবালিকাকে নিয়ে তিনি এসেছিলেন, তাদের মধ্যে ছিল মুকেশ ভাইয়ের নিজের নাবালিকা কন্যাও। মেয়েকে মুকেশ বুঝিয়ে ছিল, আমেরিকায় তার বিয়ে হবে। সেখানে তার জন্য অপেক্ষা করছে ভবেশ নামে এক যুবক।
কলকাতা বিমানবন্দরে নামার পরই সন্দেহ হয়েছিল কলকাতা পুলিশের। তখন থেকেই ট্রাকে রাখছিল মুকেশ ও তিন নাবালিকাকে। গোয়েন্দাদের সন্দেহ যে সঠিক ছিল, তা প্রমাণিত হয় অচিরেই। আসলে কলকাতার নাসিরের হাতে নাবালিকাদের তুলে দিতে এসেছিল মুকেশ। গোয়েন্দাদের কাছে খবর ছিল আমেরিকায় নাবালিকা পাচারের ট্রানজিট পয়েন্ট হল কলকাতা। গত দু বছরে কলকাতা হয়ে ১৩ জন নাবালিকা পাচার হয়েছে আমোরিকায়। আর এই চক্রের পাণ্ডারা ছড়িয়ে রয়েছে কলকাতা থেকে আমেদাবাদে।
কলকাতা পুলিশ মুকেশকে গ্রেফতার করেছে। তদন্তে নেমে জানতে পেরেছে, এই জাল বহুদূর পর্যন্ত ছড়ানো রয়েছে। গ্রেফতার হয়েছে নাসিরও। মুকেশ ও নাসিরকে জেরা করে ময়ূর ব্যস নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই চক্রে জড়িত অন্যান্যদের গ্রেফতারের ফাঁদ পেতেছেন গোয়েন্দারা।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications