শিয়ালদহ ব্রিজে মর্মান্তিক মৃত্যু বাবা-মেয়ের! আশঙ্কাজনক মা ভর্তি হাসপাতালে
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও মেয়ের। ঘটনাটি ঘটেছে শিয়ালদহের বিদ্যাপতি সেতুতে। মতিঝিল এলাকা থেকে মহম্মদ আলিপার্কের বাড়িতে দিকে যাচ্ছিল এক দম্পতি। বাইকে সঙ্গে ছিল তাদের কন্যাও।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও মেয়ের। ঘটনাটি ঘটেছে শিয়ালদহের বিদ্যাপতি সেতুতে। মতিঝিল এলাকা থেকে মহম্মদ আলি পার্কের বাড়িতে দিকে যাচ্ছিল এক দম্পতি। বাইকে সঙ্গে ছিল তাদের কন্যাও। উল্টোদিক থেকে যাওয়া একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা মারে। তিনজনকেই এনআারএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাবা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত পরিবারের সবার মাথাতেই হেলমেট ছিল। তবুও এই দুর্ঘটনা। বাসটিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications