কসবায় ৬ বছরের শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার বাবা

কসবায় নিজের ছয় বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক ব্যক্তিকে।

কসবায় নিজের ছয় বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক ব্যক্তিকে। বোসপুকুর রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের বিরুদ্ধে শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনমূলক পকসো আইনে মামলা দায়ের হয়েছে।

কসবায় ৬ বছরের শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার বাবা

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার শিশুকন্যার মা ছেলেকে আনতে স্কুলে গিয়েছিলেন। মেয়েটি বাইরে খেলছিল। অভিযুক্ত বাবা তাকে ঘরে আসতে বলে। মেয়ে ঘরে এলে তার সঙ্গে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।

নিগৃহীত শিশুটির মায়ের অভিযোগ, মেয়ের মুখ বন্ধ রাখতে টাকাও দিয়েছিল অভিযুক্ত। তবে মঙ্গলবার গোপনাঙ্গে ব্যথা হওয়ায় মেয়েটি মা-কে জানায়। তারপরে মা জিজ্ঞাসা করতেই সমস্ত সত্যি বাইরে আসে।

তারপরই কসবা থানায় স্বামীর বিরুদ্ধে মেয়েকে যৌন অত্যাচারের অভিযোগ জানান মহিলা। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত স্থানীয় একটি দোকানের কর্মী বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+