পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বেহালা, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ! জ্বলছে পুলিশের গাড়ি

Road Accident At Behala: পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক শিশুর। ঘটনায় আশঙ্কাজনক ভাবে হাসপাতালে ভর্তি তাঁর বাবা। আর এরপরেই একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি বেহালা। দেহ রাস্তায় রেখে বিক্ষোভ ক্ষুব্ধ জনতার। আর তা সরাতে গেলে পুলিশের সঙ্গে একেবারে খন্ডযুদ্ধ বেঁধে যায় উত্তেজিত জনতার।

যা নিয়ে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি। একের পর এক পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, বেশ কয়েকটি বাসেও ভাংচুর চালানো হয়। প্রায় ঘন্টাখানেক ধরে এহেন পরিস্থিতি চলে। আর তা সামলাতে হিমশিম খায় পুলিশও। যদিও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছয়।

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বেহালা

নামানো হয় র‍্যাফ। ব্যাপক লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, একের পর এক কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। অভিযোগ, স্কুলের দিক করে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। আর তাতে স্কুলের ছাত্ররা অসুস্থ হয়ে পড়েন বলে দাবি অভিভাবকদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার সকালে ডায়মন্ডহারবার রোডের উপর বড়িশা স্কুলে ছেলেকে দিতে যাচ্ছিলেন বাবা। আর সেই সময় রাস্তা পাড় হওয়ার সময় একটি লরি পিষে দেয় বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় ক্ষুদে পড়ুয়ার। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয়েছে পড়ুয়ার বাবাকে।

এই ঘটনার পরেই উতেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিক্ষুব্ধ জনতার দাবি, দুর্ঘটনার পর লরিচালককে ধরা গেলেও পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছে। এমনকি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উত্তেজিত জনতার। শুধু তাই নয়, বেহালা অঞ্চলে একাধিক স্কুল রয়েছে। সেভাবে পুলিশের তরফে কোনও নিরাপত্তাই নেই বলেও অভিযোগ ক্ষুব্ধ জনতার।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘাতক লরিটিকেও ইতিমধ্যে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে পুলিশ কর্মীরা ট্র্যাক করছিলেন লরিটিকে।

শেষমেশ সাতরাগাছি ব্রিজের আগে লরিটিকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে ঘটনার পর বড়িশা হাই স্কুল ছুটি দেওয়া হয়েছে। তবে সাত সকালে প্রায় তিন ঘন্টা ধরে বন্ধ ছিল ডায়মন্ডহারবারের মতো গুরুত্বপূর্ণ এই রাস্তা। যার ফলে তিব্র যানজট তৈরি হয়। আটকে পড়ে একাধিক গাড়ি।

যদিও সর্বশেষ খবর, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। শুরু হয়েছে যান চলাচলও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+