Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maa Flyover Accident: বেপরোয়া গতিতে বাঁক নিতে গিয়ে মা ফ্লাইওভার থেকে সোজা নিচে বাইক, মৃত্যু ২ যুবকের

Maa Flyover Accident: মা উড়ালপুলে ফের দুর্ঘটনা (Road Accident)। বেপরোয়া গতিতে বাইক নিয়ে উড়ালপুল থেকে সোজা নিচে পড়ে মৃত্যু ২ আরোহীর। ডিভাইডারে ধাক্কা লেগে উপর থেকে নিচে রাস্তায় ছিটকে পড়ে ২ তরুণ। মৃতদের পরিবারের খোঁজ করছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

সাতসকালে শহরে গতির বলি ২ তরুণ। ঘটনাস্থল সেই মা ফ্লাইওভার। বারবার সতর্কতা সত্ত্বেও মা ফ্লাইওভারে কিছুতেই এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা। জানা গিয়েছে, বেলেঘাটার দিক থেকে পার্কসার্কাসের দিকের ব্রিজে উঠেছিল বাইকটি।

maa flyover

পরমা আইল্যান্ডের কাছে মা ফ্লাইওভারে বাঁক নেওয়ার সময়ই ঘটে দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, তীব্র গতিতে এসে আচমকাই বাঁক নিতে যায় বাইকটি। সামনে বাঁক আছে জেনেও বাইকের গতি এতটুকু কমাননি তরুণ।

ফলবশত বাঁকের কাছে এসে নিয়ন্ত্রণ না সামলাতে পেরে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। ও তারপর সোজা উপর থেকে নিচে রাস্তায় বাইক সমেত ছিটকে পড়েন ২ তরুণ। সূত্রের খবর, এতটাই বেপরোয়া গতি ছিল, যে দুর্ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরে ছিটকে রাস্তায় পড়েন তারা।

জানা গিয়েছে, মৃত তরুণের নাম দানিস আলম। তাঁর বয়স ১৮ বছর। অপর একজন মৃত বাইক আরোহী হলেন বছর উনিশের আনিস রানা। দুজনেই বউবাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। সাতসকালে দাদার বাইক নিয়ে বেরিয়েছিলেন দানিস। চালকের মাথায় হেলমেট ছিল। তবে পেছনে বসা অপর আরোহীর মাথা ফাঁকা ছিল বলে জানিয়েছে পুলিশ।

উঁচু থেকে ছিটকে নিচে পড়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় প্রগতি ময়দান থানার পুলিশ ও কর্তব্যরত ট্র্যাফিক পুলিশরা। সঙ্গে সঙ্গে দুই তরুণকে উদ্ধার করে পিজি ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যান তাঁরা। যদিও শেষরক্ষা হয়নি।

এসএসকেএম হাসপাতালে দুই তরুণকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানা গিয়েছে, ওই ২ তরুণের সঙ্গে ছিল একটি মোবাইলও। কিন্তু উপর থেকে নিচে পড়ে সেটিও সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ করা মুশকিল হয়ে পড়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+