লোকসভা ভোটের মুখে বিজেপিতে যোগদান টলিউড ‘স্টারে’র, প্রার্থী হওয়ার জল্পনা

বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন টলিউডের ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল, তা নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এমনকী দক্ষিণ কলকাতা বা যাদবুপুর কোনও একটি কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে পারেন বলেও শোনা

বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন টলিউডের ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল, তা নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এমনকী দক্ষিণ কলকাতা বা যাদবুপুর কোনও একটি কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে পারেন বলেও শোনা যাচ্ছিল আলোচনা। শেষপর্যন্ত প্রমাণ হয়ে গেল সেই চর্চা নিছক অমূলক ছিল না। লোকসভা ভোটের মুখে অগ্নিমিত্রা পল যোগ দিলেন বিজেপিতে।

ফের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা

ফের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা

শনিবার বিজেপিতে তাঁর আনুষ্ঠানিক যোগদানের পর ফের তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। এখন কোন কেন্দ্রে প্রার্থী হতে পারেন তিনি তা নিয়ে চর্চা চলছে। মিমি ও নুসরতকে প্রার্থী করে চমক দিয়েছে তৃণমূল। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় সে অর্থে কোনও চমক না থাকলেও, পরবর্তী সময়ে যে চমক থাকতে পারে, তা স্পষ্ট হল অগ্নিমিত্রার যোগদানে।

আনুষ্ঠানিকভাবে যোগদান বিজেপিতে

আনুষ্ঠানিকভাবে যোগদান বিজেপিতে

শনিবার কলকাতায় বিজেপির কার্যকর্তাদের এক বৈঠকে অগ্নিমিত্রা পাল হাজির হন। সেখানেই আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দিলেন বিজেপিকে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাসংদ রূপা গঙ্গোপাধ্যায়, কেন্দ্রীয় নেতা রাহুল সিনহার উপস্থিতিতে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেন।

জল্পনায় অগ্নিমিত্রার লোকসভা টিকিট

জল্পনায় অগ্নিমিত্রার লোকসভা টিকিট

অগ্নিমিত্রা পাল যাদবপুর বা দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছিল। তবে প্রথম প্রার্থী তালিকায় যাদবপুর ও দক্ষিণ কলকাতা- দুই কেন্দ্রর প্রার্থীর নামই প্রকাশ করা হয়েছে। তাই এই দুই কেন্দ্র থেকে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই। তিনি অন্য কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন।

শ্রাবন্তী জল্পনা ওড়ালেন

শ্রাবন্তী জল্পনা ওড়ালেন

অগ্নিমিত্রা পাল ছাড়াও আরও এক অভিনেত্রীর নাম শোনা যাচ্ছিল বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায়। বিজেপির তরফে শ্রাবন্তীকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও শ্রাবন্তী এসব রটনা বলে উড়িয়ে দিয়েছেন। নিজের টুইটার হ্যান্ডেলে এ নিয়ে ক্ষোভও উগরে দিয়েছেন অভিনেত্রী। তিনি সাফ জানান, কোনও রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত নন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+