১৩ ফেব্রুয়ারি থেকে চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো, একনজরে ভাড়ার তালিকা
দফায় দফায় পরীক্ষার পর আগামী ১৩ ফেব্রুয়ারি তেকে চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো। সেক্টর ফাইভ থেকে যুবভারতী এই ছোট রুটে প্রথম চালু হবে ইস্ট ওয়েস্ট মেট্রো।
দফায় দফায় পরীক্ষার পর আগামী ১৩ ফেব্রুয়ারি তেকে চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো। সেক্টর ফাইভ থেকে যুবভারতী এই ছোট রুটে প্রথম চালু হবে ইস্ট ওয়েস্ট মেট্রো। এর আগে গত বছরের ডিসেম্বরে ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রা শুরুর কথা থাকলেও, নানা কারণে তা পিছিয়ে যায়।

ইস্ট ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভ থেকে যুবভারতী এই সংক্ষিপ্ত পথে ছটি স্টেশন রয়েছে। ১৩ ফেব্রুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। থাকতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও।
সেক্টর ফাইভ থেকে ফুলবাগান মেট্রো পরিষেবার কাজ বহুদিন আগে শুরু হয়েছে। তাই এইসব এলাকার বাসিন্দারা ভেবেছিলেন অনেক আগেই পরিষেবা শুরু হবে। দেরিতে হলেও তা পূরণ হতে চলেছে।
কেএমআরসিএল ইতিমধ্যেই ভাড়ার তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত ভাড়ার চার্ট থেকে জানা যাচ্ছে, প্রথম ২ কিমির জন্য ভাড়া হবে ৫ টাকা। ৫ কিমির জন্য ভাড়া হবে ১০ টাকা। ১০ কিমির জন্য ভাড়া হবে ২০ টাকা। আৎ ১৬.৫ কিমির জন্য ভাড়া হবে ৩০ টাকা।












Click it and Unblock the Notifications