বসিরহাটে সায়ন্তন বসুর নামে ভুয়ো পোস্টার! পাল্টা প্রচারে নামল বিজেপি
সায়ন্তন বসুর সমর্থনে এদিন প্রচারে নামলেন বসিরহাটের হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা কর্মী ও সমর্থকরা।
বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরোধিতা করে শুক্রবার একটি পোস্টার ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। বলা হয় বসিরহাটের বিজেপি প্রার্থীর বিরোধিতায় এই পোষ্টার পড়েছে। কিন্তু বিজেপি জেলা নেতৃত্বের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ভুয়ো পোষ্টার বিতর্কে জল ঢেলে সায়ন্তন বসুর সমর্থনে এদিন প্রচারে নামলেন বসিরহাটের হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা কর্মী ও সমর্থকরা।

পাল্টা জানানো হয়েছে, 'বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই তৃণমূল ভয় পেয়েছে। তাই বিজেপি প্রার্থীর নামে এসব গুজব ছড়ানো হচ্ছে। এমনকী তাদের এটাও দাবি, ওটা পোস্টার নয় আদপে তৃণমূলের ফোটোশপের কারসাজি। তারা জানান, তৃণমূলের কোনও প্রার্থীর নামে এরকম করা হলে সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেফতার করে। আর অন্যান্যদের বেলায় পুলিশ অন্ধ।'
ফলে ঘুরিয়ে বিজেপি কর্মীরা পুলিশের দিকেই আঙুল তুলছেন। তাঁদের দাবি, এটা বিরোধিতা করে পোস্টার নয়। সোশ্যাল মিডিয়ায় ছবি এডিট করে অপপ্রচার করা হয়েছে।
অন্যদিকে হিঙ্গলগঞ্জ ব্লকে বিজেপি কর্মীরা লোকসভায় তাঁদের প্রার্থী সায়ন্তন বসুর সমর্থনে দেওয়াল লেখার কাজ শুরু করে দিয়েছে। সকলের একটাই কথা, কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী বাছাই করেছে। সেই প্রার্থীকেই মেনে নিয়ে আমরা কেন্দ্রে শক্তিশালী সরকার গড়ার লক্ষ্যে ভোট দিয়ে বিজেপিকে এই কেন্দ্র থেকে জেতানোর লক্ষ্যে নামব।












Click it and Unblock the Notifications