কেঁচো খুড়তে কেউটে! জাল পাসপোর্ট কেলেঙ্কারির তদন্তে বড় 'চমক'! পুলিশের জালে কলকাতা পুলিশেরই প্রাক্তন কর্মী
Fake Passport Case: জাল পাসপোর্টকাণ্ডে চাঞ্চল্যকর মোড়! একেবারে সর্ষের মুখের লুকিয়ে ভূত। ঘটনার তদন্তে নেমে খোদ কলকাতা পুলিশের (Kolkata Police) প্রাক্তন এক এসআই'কে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার গভীর রাতে উত্তর ২৪ পরগনা থেকে ৬১ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির নাম আব্দুল হাই বলে জানা যাচ্ছে। তাৎপর্য পূর্ণ ভাবে ধৃত আব্দুল কলকাতা পুলিশের পাসপোর্ট সংক্রান্ত বিভাগেই এসআই পদে দীর্ঘদিন ধরেই কর্মরত ছিলেন।
ফলে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত একাধিক কাজ তার হাতেই ছিল বলে দাবি। আর সেই সূত্র ধরেই একের পর এক পাসপোর্ট জালিয়াতি? উঠছে প্রশ্ন। যদিও বড়সড় এই কেলেঙ্কারির একেবারে গভীরে যাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। এমনকি ধৃত আব্দুল হাই'কেও দফায় দফায় জেরা করা হচ্ছে (Fake Passport Case) ।

ইতিমধ্যেই জাল পাসপোর্টকাণ্ডে এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এই দুর্নীতির পিছনে আরও কেউ বা কারা যুক্ত আছে কিনা তা সে বিষয়ে জানার চেষ্টা করছেন আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, এক্ষেত্রে ধৃত আব্দুল অনেকটাই সাহায্য করতে পারে।
বলে রাখা প্রয়োজন, কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের (এসসিও) সঙ্গে যুক্ত ছিলেন ধৃত আব্দুল। বেশ কয়েকজন ধৃতকে জেরা করে এই ব্যক্তির নাম আধিকারিকরা। জানতে পারেন অশোকনগরের কামারপুর গ্রামের বাসিন্দা তথা কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী আব্দুল হাই এই ঘটনার সঙ্গে জড়িত। রাতেই হাবড়ার অশোকনগর থানা এলাকায় হানা দেয় তদন্তকারীদের একটি দল। এবং হাতেনাতে গ্রেফতার করা হয় ৬১ বছরের ওই ব্যক্তিকে।
বলে রাখা প্রয়োজন, গত বছরের ২৭ সেপ্টেম্বর মাসে কলকাতা পুলিশের ভবানীপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়। ভুয়ো পাসপোর্টের বিরুদ্ধে তা দায়ের হয়। আর এরপরেই এই বিষয়ে নড়েচড়ে বসে লালবাজার। ঘটনার তদন্তে নামে লাল বাজার। আর সেই ধরে ধরে একের পর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তদন্তকারীরা জানতে পারেন, , ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট বানিয়ে বিশাল একটা বড় চক্র চলছে। আর সেই চক্রকে ধরতেই ময়দানে লালবাজার। কিন্তু এর জাল ঠিক কত পর্যন্ত ছড়িয়ে পড়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে যেভাবে কলকাতা পুলিশের এক প্রাক্তন আধিকারিককে ধিরা হয়েছে তাতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে পুলিশ মহলেই (Fake Passport Case) ।












Click it and Unblock the Notifications