১০ লক্ষের জালনোট উদ্ধার খাস কলকাতায়! এসটিএফের জালে বমাল দুই পাণ্ডা
কলকাতায় জালনোট চক্রের হদিশ মিলল। এই চক্রের দুই পাণ্ডাকে বমাল গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স। তাদের কাছে থেকে উদ্ধার হয়েছে ১০ লক্ষ টাকার জালনোট।
কলকাতায় জালনোট চক্রের হদিশ মিলল। এই চক্রের দুই পাণ্ডাকে বমাল গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স। তাদের কাছে থেকে উদ্ধার হয়েছে ১০ লক্ষ টাকার জালনোট। এতদিন শুধু মালদহ বা সীমান্তবর্তী জেলাগুলিতে এই জাল নোট চক্রের কারবার চলছিল, এখন কলকাতা শহরেও জাল নোটের কারবার চলছে রমরমিয়ে।

এদিন এসটিএফ বোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নারকেলডাঙা মেন রোডে। সেখানে হানা দিয়ে দুই পাণ্ডাকে গ্রেফতার করেন তদন্তকারী অফিসাররা। ধৃতরা হল গোলাম রব্বানি ও আলামিন শেখ। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ১০ লক্ষ টাকাই দু-হাজার টাকার নোট।
অক্টোবর মাসের শেষের দিকে চাঁদনি চকের একটি দোকান থেকে এক যুবককে গ্রেফতার কের এসটিএফ। তাঁকে জেরা করেই জাল নোট চক্রের কলকাতা লিঙ্ক খুঁজে পান গোয়েন্দারা। ওই যুবকের কাছে পাঁচ লক্ষের জাল নোট মিলেছিল। একটি দোকানে জিনিস কিনতে গিয়েছিল। দোকানদারের সন্দেহ হয় নোটগুলি দেখে।
তারপরই তিনি গোপনে খবর দেন কলকাতা পুলিশকে। সেইমতো কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে। আর তার সূত্র ধরেই গোয়েন্দারা জানতে পারেন, কোন পথে শহরে আসছে জালনোট। সেই পথে হেঁটেই দু-জন পাণ্ডাকে জালে পুরতে সমর্থ হয় এসটিএফ।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications