গ্রেফতার ভুয়ো আইপিএস অফিসার, বোকারোর এএসপি পরিচয়ে প্রতারণা চালাতেন কলকাতায়!

কলকাতা থেকে গ্রেফতার হলেন এক ভুয়ো আইপিএস অফিসার। ধৃতের নাম সৌমেন সূর্যবংশী। তিনি নিজেকে ঝাড়খণ্ড পুলিশের আইপিএস হিসেবে পরিচয় দিতেন।

কলকাতা, ২৮ অক্টোবর : কলকাতা থেকে গ্রেফতার হলেন এক ভুয়ো আইপিএস অফিসার। ধৃতের নাম সৌমেন সূর্যবংশী। তিনি নিজেকে ঝাড়খণ্ড পুলিশের আইপিএস হিসেবে পরিচয় দিতেন। যে গাড়ি তিনি ব্যবহার করতেন, তাতে লেখা এএসপি, বোকারো। আটমাস যাবৎ প্রতারণা-চক্র চালানোর পর অবশেষে কলকাতা পুলিশের হাতে ধরা পড়ে গেলেন ভুয়ো এই আইপিএস অফিসার।

বৃহস্পতিবার রাতে তাঁকে বাগুইআটি থেকে গ্রেফতার করা হয়। কসবা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। শুক্রবারই তাঁকে আলিপুর আদালতে তোলা হচ্ছে। দীর্ঘদিন ধরেই তিনি এলাকায় আইপিএস অফিসার পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে তোলবাজি চালাতেন। ক্লাব সদস্যদের মারধর করতেন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুরি ভুরি প্রতারণার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। নিজে নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করতেন। গাড়িতে লেখা থাকত এএসপি, বোকারো।

গ্রেফতার ভুয়ো আইপিএস অফিসার, বোকারোর এএসপি পরিচয়ে প্রতারণা চালাতেন কলকাতায়!

মাস দু'য়েক আগে এলাকায় একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে তিনি পুলিশের স্ক্যানারে চলে আসেন। স্থানীয় তৃণমূল কংগ্রসের যুবনেতা কনিষ্ক মজুমদারের গাড়ি দুর্ঘটনায় পড়ে মাস দুয়েক আগে। কনিষ্ক মজুমদার জানান, সেদিন তাঁর ভাই গাড়ি নিয়ে বেরিয়েছিল। দুর্ঘটনার পর তাঁর চালককে ধরে মারধর করা হয়। এরপর তিনি ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন, সৌমেন রাজবংশী নামে ওই ব্যক্তি নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে গাড়িটিকে আটক করেছেন।

তিনি ওই পুলিশ অফিসারের পরিচয় জানতে চান। তখন তিনি বলেন, ঝাড়খণ্ড পুলিশের বোকারো জেলার এএসপি তিনি। দুর্ঘটনাটি মিটিয়ে নেওয়ার জন্য কনিষ্ক মজুমদারের কাছ থেকে সেই সময় টাকাও চান ওই ভুয়ো অফিসার। তারপরই ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে কথা বলেন কনিষ্কবাবু। বোকারো এসপি বলেন, ওই নামে কোনও অফিসার তাঁদের নেই। তারপর তাঁদের কোনও অফিসার এই মুহূর্তে কলকাতায় যাননি।

তখনই ভুয়ো পরিচয়ের ব্যাপারটি প্রকাশ্যে এসে যায়। কসবা থানায় ওই ভুয়ো পুলিশ অফিসারের অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ প্রতারনার দায়ে সৌমেন রাজবংশী নামে ওই ভুয়ো অফিসারকে জালে পোরার জন্য বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়। দু'মাসের চেষ্টায় তাঁকে গ্রেফতার করতে সমর্থ হয় কসবা থানার পুলিশ। গত আটমাস তিনি খোয়াই হাউজিং-এ ভাড়া থাকতেন। সঙ্গে থাকতেন তাঁর স্ত্রী। ছেলে থাকতেন অন্যত্র। এই ঘটনার পর হাউজিংয়ের ওই ঘরে তালা ঝুলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+