মুখ্যমন্ত্রীর বাড়িতে ভুয়ো ডাক্তারের হানা, চাঞ্চল্য হরিশ চ্যাটার্জি স্ট্রিটে

খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিল জাল চিকিৎসক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে।

গতবছরের মাঝামাঝি সারা রাজ্য থেকে ভুয়ো ডাক্তারের ঘটনা সামনে আসার পরে তোলপাড় পড়ে গিয়েছিল। রাজ্য সরকার কড়া পদক্ষেপও করেছে ডাল ডাক্তারদের ঠেকাতে। তবে এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিল জাল চিকিৎসক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে।

মুখ্যমন্ত্রীর বাড়িতে ভুয়ো ডাক্তারের হানা

এই ঘটনায় এক ভুয়ো চিকিৎসককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বয়স ৩০। সে নিজেকে চিকিৎসক পরামর্শ দিয়ে গলায় নকল পরিচয়পত্র ঝুলিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সোজা কালীঘাটের বাড়িতে ঢুকে পড়েছিল।

কলকাতা পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযুক্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিল। রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় নতুন প্রকল্প নিয়ে এই ভুয়ো ডাক্তার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিল। মমতা এখন উত্তরবঙ্গ সফরে রয়েছেন। সেই খবর বোধহয় অভিযুক্তের কাছে ছিল না।

পুলিশের সন্দেহ হওয়ায় তাকে ধরে কালীঘাট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে জেরা করতেই সমস্ত ঘটনা সামনে আসে। যুবকের কাছ থেকে অনেক নথি উদ্ধার হয়েছে। তার নাম এসকে আয়নাল ও সে আদতে বাঁকুড়ার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

কালীঘাট থানা জানিয়েছে, কেন মুখ্যমন্ত্রী বাড়িতে সে ঢুকে পড়েছিল, কেন দেখা করতে এসেছিল তার সদুত্তর অভিযুক্ত যুবক দিতে পারেনি। তাকে জেরা করে কারণ জানার চেষ্টা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+