বেলেঘাটায় ভয়াবহ বিস্ফোরণ! উড়ল ক্লাবের ছাদ
সাত সকালে প্রবল বিস্ফোরণে (explosion) চাঞ্চল্য বেলেঘাটায় (beleghata)। বেলেঘাটা গান্ধী ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ক্লাবের মধ্যে এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। খবর পেয়েই এলাকায় যায় পুলিশ। কী
সাত সকালে প্রবল বিস্ফোরণে (explosion) চাঞ্চল্য বেলেঘাটায় (beleghata)। বেলেঘাটা গান্ধী ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ক্লাবের মধ্যে এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। খবর পেয়েই এলাকায় যায় পুলিশ। কী কারণে এই বিস্ফোরণ এখনও পরিষ্কায় নয়। ঘটনার তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ।

বেলেঘাটায় বিস্ফোরণ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল ছটার আশপাশে কোনও এক সময়ে গান্ধী ভবনের কাছে থাকা ক্লাব ঘরের তিনতলার ঘরে বিস্ফোরণটি হয়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। গান্ধীমঠ ফ্রেন্ডস সার্কেল ক্লাবে এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে।

ভাঙল দেওয়াল
বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেওয়াল ভেঙে যায়। উড়ে যায় অ্যাসবেস্টসের ছাদ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় ৪০ ফুট দূরে গিয়ে পড়ে ইটের টুকরো। তিনতলার দেওয়ালে বিস্ফোরণের স্পষ্ট দাগ দেখা গিয়েছে। পাশের রাস্তায় ছড়িয়ে পড়েছে বোমার সুতলি। তবে বিস্ফোরণের পর জল দেওয়া হয়েছে, তারও প্রমাণ পাওয়া গিয়েছে। যদিও ক্লাবের মেন দরজায় ছিল তালা দেওয়া।

ঘটনাস্থলে পুলিশ, দমকল
খবর পেয়েই এলাকায় যায় পুলিশ। যায় দমকল। খবর যায় বম্ব স্কোয়াডেও বিস্ফোরণের পর আগুন লাগলেও তা নিভিয়ে ফেলা হয়। তবে স্থানীয় বাসিন্দাদের কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি।

ক্লাব ঘরে বোমা মজুত নিয়ে প্রশ্ন
প্রশ্ন উঠছে তাহলে কি ক্লাব ঘরের তিনতলায় বোমা মজুত করা ছিল, নাকি সেখানে বোমা বাধার কাজ চলছিল, যা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications