দমদমের কাজিপাড়ায় শক্তিশালী বিস্ফোরণ! টার্গেট তিনিই, দাবি পুরপ্রধানের
নাগের বাজারের বহুতলের সামনে বোমা বিস্ফোরণ। সকাল নটা নাগাদ বিস্ফোরণটি হয় বলে জানা গিয়েছে। এই বহুতলেই দক্ষিণ দমদম পুরসভার একটি অফিস রয়েছে।
নাগের বাজারের বহুতলের সামনে বোমা বিস্ফোরণ। সকাল নটা নাগাদ বিস্ফোরণটি হয় বলে জানা গিয়েছে। এই বহুতলেই দক্ষিণ দমদম পুরসভার একটি অফিস রয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশকর্মীরা। বিস্ফোরণে এক শিশু-সহ ১০ জন আহত হন। সঙ্গে সঙ্গে আহতদের নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ছুটির দিন হওয়ায় এদিন কাজিপাড়ায় ভিড় কিছুটা কম ছিল। সেদিক থেকে দেখতে গেলে অনেকেই রক্ষা পান। তবে ঘনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিস্ফোরণে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহুতলের সামনে ফলের দোকান। আর তার সামনেই চটের মধ্যে রাখা ছিল বোমাটি। কে বা কারা বোমাটি রেখেছিল তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
West Bengal: 4 people were injured in explosion in Dum Dum's Nager Bazar area at 9.30 am, today. Cause of explosion is yet to be ascertained; Police and fire brigade at the spot. pic.twitter.com/MRnsYXaPqS
— ANI (@ANI) October 2, 2018












Click it and Unblock the Notifications