শহরতলীতে কেক তৈরির কারখানায় গ্যাস লিক ! আশঙ্কাজনক ১০ জন হাসপাতালে
গড়িয়ার বোড়ালের নামী কেকের কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণ গুরুতর আহত হয়েছেন কারখানার ১০ কর্মী। কেক তৈরির সময় মেশিনে বিস্ফোরণহয় বলে জানা গিয়েছে।
গড়িয়ার বোড়ালের নামী কেকের কারখানায় গ্যাস লিক। গ্যাসে আশঙ্কাজনক কারখানার ১০ কর্মী। কেক তৈরির সময় গ্যাসলিক হয় বলে জানা গিয়েছে। যাঁরা অসুস্থ হয়েছিলেন তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সকাল ১১টা। বোড়ালের রক্ষিতের মোড়ের কাছে এই কেক তৈরির কারখানায় গ্যাস লিক হয়। কীভাবে গ্যাসলিক তা পুলিশের কাছে স্পষ্ট নয়। ২৫ ডিসেম্বর উপলক্ষে মঙ্গলবার ওই কেক তৈরির কারখানা বন্ধ ছিল। এদিন সকালে কর্মীরা কাজে যোগ দেন। কাজ শুরুর কিছুক্ষণ পরেই সেখানে গ্যাস লিক হয়।
প্রথমে আতঙ্ক তৈরি হলেও, স্থানীয় বাসিন্দারা ছুটে যান সেখানে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ।
রাজপুর-সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এই কেক তৈরির কারখানা। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ দে।












Click it and Unblock the Notifications