‘ঘাতক’ পোস্তা উড়ালপুল নিশ্চিহ্ন হবে কলকাতা থেকে, অপেক্ষা মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিটির সুপারিশকে মান্যতা দিলেই শুরু হয়ে যাবে পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার কাজ। মাটির মান পরীক্ষা করে সেতু নির্মাণের ব্যাপারে মান্যতা দেয়নি কমিটি।
নির্মীয়মাণ পোস্তা উড়ালপুল দুর্ঘটনার পর দীর্ঘ সমীক্ষায় তা পুরোপুরি ভেঙে ফেলার পক্ষে রায় দিয়েছিল রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্ত কমিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিটির সুপারিশকে মান্যতা দিলেই শুরু হয়ে যাবে পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার কাজ। মাটির মান পরীক্ষা করে সেতু নির্মাণের ব্যাপারে মান্যতা দেয়নি ওই কমিটি। তাই শেষপর্যন্ত সেতু উপড়ে ফেলার বিষয়টি মা্ন্যতা পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

পোস্তা উড়ালপুলের দুর্ঘটনার নবান্নের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। খড়গপুর আইআইটির তিন বিশেষজ্ঞ অধ্যাপক ও রাজ্যের তদানীন্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় ছিলেন তদন্ত কমিটিতে। এই কমিটি দীর্ঘ সমীক্ষার ওই স্থানে উড়ালপুল রাখা আশঙ্কাজনক হয়ে যাবে বলেই তাঁরা মত প্রকাশ করে।
মাটি পরীক্ষা করে বিশেষজ্ঞরা রিপোর্ট দেন, ওই স্থানে নতুন করে উড়ালপুল নির্মাণ করা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। পুনরায় ভেঙে পড়ার আশঙ্কাও রয়েছে বলে কমিটি রিপোর্টে জানায়। এই কমিটি রিপোর্ট জমা দেয় রাজ্য সরকারে কাছে। রাজ্যের বিভিন্ন দফতরে সেই রিপোর্চ পর্যবেক্ষণ করে মুখ্যসচিবের কাছে পাঠিয়েছে। রাজ্য প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলে এই কমিটি সিদ্ধান্তকে সবুজ সংকেত দেওয়ার ব্যাপারে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।
২০১৬ সালের ৩১ মার্চ বিধানসভা নির্বাচনের মুখে ভেঙে পড়েছিল পোস্তা উড়ালপুল। মৃত্যু হয়েছিল ২৭ জনের। তারপরই কমিটি গড়ে তদন্ত শুরু হয়েছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল, পোস্তা উড়ালপুল এখন ক্ষয়িষ্ণু ও দুর্বল। এই উড়ালপুল দিয়ে গাড়ি চালানো সম্ভব হবে না। আর বর্তমানে যে অবস্থায় রয়েছে উড়ালপুলটি, সেই অবস্থায় রেখে দেওয়াও বিপজ্জনক। এই অবস্থায় শীঘ্রই মুখ্যমন্ত্রী মুখ্যসচিব ও আমলাদের সঙ্গে বৈঠকে বসেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।












Click it and Unblock the Notifications