বহিষ্কৃত সাংসদ ভয়ে থাকছেন তাঁর বাড়িতে! মমতার তীব্র সমালোচনায় মুকুল

দলের হুমকির প্রেক্ষিতে তৃণমূল থেকে বহিষ্কৃত সাংসদ থাকছেন তাঁর বাড়িতে। এদিন এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়।

দলের হুমকির প্রেক্ষিতে তৃণমূল থেকে বহিষ্কৃত সাংসদ থাকছেন তাঁর বাড়িতে। এদিন এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। বহিষ্কৃত সাংসদ হলে বোলপুরের অনুপম হাজরা। বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কড়া সমালোচনা করেন মুকুল রায়।

বহিষ্কৃত সাংসদ ভয়ে থাকছেন তাঁর বাড়িতে! মমতার তীব্র সমালোচনায় মুকুল

মুকুল রায় দাবি করেন, শুধু অনুপম হাজরাই নন, দলের যাঁরাই নিজেদের বক্তব্য জানানোর চেষ্টা করছেন, তাঁরাই মুশকিলে পড়ছেন। তালিকায় বেশ কয়েকজন নেতা রয়েছেন বলে দাবি করেছেন মুকুল রায়। এপ্রসঙ্গে অনুপম হাজরার নাম উল্লেখ করেন মুকুল রায়। হামলার ভয়ে তাঁর বাড়িতে অনুপম থাকছেন বলে মন্তব্য করেছেন মুকুল রায়।

অনুপম হাজরা তৃণমূলের মুকুল রায়ের অনুগামী বলেই পরিচিত ছিলেন। বর্তমানে তিনি তৃণমূলের কড়া সমালোচক। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন অনুপম হাজরা। দলের কাজ নিয়ে তিনি প্রশ্ন তুলতেও শুরু করেন। জানুয়ারিতে দল থেকে বহিষ্কারের আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বিতর্কিত পোস্টও করেছিলেন তিনি। মুকুল রায়ের অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সৌমিত্র খানের বিরুদ্ধে মিথ্যা মামলা আনা হচ্ছে।

বিজেপির তরফ থেকে এক প্রতিনিধি দল অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গেও দেখা করে। সূত্রের খবর অনুযায়ী, জেলার পুলিশ অফিসারদের বদলির দাবি করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+