Bjp Leader Jay Banerjee: মোদীজিই আমার কাছে জীবন্ত রামকৃষ্ণ! বলছেন অভিনেতা জয়
Bjp Leader Jay Banerjee: মোদীজিই আমার কাছে জীবন্ত রামকৃষ্ণ! এমনটাই মন্তব্য করলেন অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ কয়েকমাসে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। তৃণমূলে যোগ দিতে পারেন জয়, এমনটাই জোর জল্পনা ছড়ায় রাজ্য-রাজনীতিতে।
কিন্তু পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে ফের একবার বঙ্গ বিজেপিতেই সক্রিয় হয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কথাতে বিজেপির হয়ে নতুন করে ময়দানে নেমেছেন তিনি। কিন্তু দীর্ঘ সময় কেন রাজনীতি থেকে দূরে সরেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়?

ওয়ান ইন্ডিয়া বাংলাকে একান্ত সাক্ষাৎকারে সেই তথ্যই জানালেন বিজেপি নেতা। তিনি বলছেন,২০১৪ সালে মোদিজীর টানে রাজনীতি করতে আসি। একদিন রাতে আমার ঘুম আসছিল না। ঘরে বসে টিভি দেখছিলাম। মোদীজি দেখে আমার মনে হয়েছিল তিনিই আমার কাছে জীবন্ত রামকৃষ্ণ। আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র। বিবেকানন্দের আদর্শ নিয়ে চলি। পরের দিন গিয়েই রাহুল সিনহার কাছে গিয়ে বলি আমি বিজেপি করব। আমাকে পেয়ে তিনি স্বর্গ পেয়েছিলেন বলে দাবি করেন জয়।
শুধু তাই নয়, বিজেপিতে যোগ দেওয়ার পরেই আমাকে একেবারে সিংহের মুখে ঠেলে দিয়েছিলেন। বীরভূম থেকে ভোটে লড়াইয়ের কথা বলা হল। ছোট থেকেই ভয়টা খুবই কমই পেতাম। বীরভূম অর্থাৎ কেষ্ট গড়ে লড়াই করেছিলাম। ভালোই ভোট পেয়েছিলাম। তখন থেকেই রাজনীতি জীবন শুরু হয় বলে দাবি বিজেপি নেতার।
এরপর উলুবেড়িয়া থেকে লড়াই করি। কিন্তু বাবা চলে যাওয়ার পর একটু ভেঙে পড়েছিলাম। আর সেই সময় দলের প্রতি মোহভঙ্গ হয়েছিল বলে স্পষ্ট জানান জয়। কারণ হিসাবে তাঁর দাবি, আমার শরীর খারাপ কিংবা আমার বাবার চলে যাওয়ার পরে কোনও বিজেপি নেতাই আমার সঙ্গে যোগাযোগ করেননি।
আর সেই সময় রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভেবে ছিলাম, এমনকি অন্য দলে যোগ দেওয়ার ভাবনাও আসে বলে দাবি জয় বন্দ্যোপাধ্যায়। আরও কি বললেন তিনি?
One India বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আরও কি বললেন অভিনেতা-নেতা জয় বন্দ্যোপাধ্যায়? দেখুন সেই সাক্ষাৎকারটি-












Click it and Unblock the Notifications