Fake Note: গোপন সূত্রে হানা দিয়ে বিরাটি থেকে ২৪ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল শুল্ক দফতর
বাংলার জাল টাকার পাহাড়! একেবারে লাখ লাখ টাকার কাল নোট। ব্যাগ খুলতেই উদ্ধার বিপুল পরিমাণ এই টাকা। গোপন অপারেশনে বড় সাফল্য। কীভাবে এই নোট উদ্ধার করা হল।
ফের বাংলায় উদ্ধার টাকার পাহাড়! তবে তা সবটাই জাল। ভাবছেন তো ব্যাপারটা কি! প্রায় ২৪ লক্ষেরও বেশি জাল নোট উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিরাটি এলাকায় হানা দেয় শুল্ক দফতরের আধিকারিকরা। আর সেখানেই এক ব্যক্তির কাছ থেকে তাল তাল উদ্ধার হয়।

যা দেখে রীতিমত চমকে যান তদন্তকারী আধিকারিকরা। এত টাকা কোথায় নিয়ে যাচ্ছে সে। যদিও পরে স্পষ্ট হয় পুরো টাকাটাই জাল। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২৪ লক্ষ ২১ হাজার বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে শুল্ক দফতরের আধিকারিক। লাখ লাখ টাকার এই জাল নোট কোথায় এবং কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।
শুধু তাই নয়, কোথা থেকে এই বিপুল টাকা আনা হচ্ছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জেরা করেই এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা যাচ্ছে, আগে থেকেই এই বিষয়ে খোঁজ ছিল শুল্ক দফতরের আধিকারিকদের।
বিপুল পরিমাণ টাকা পাচার হতে পারে বলে জানতে পারেন তদন্তকারীরা। আর সেই মতো বিরাটি এলাকাতে ফাঁদ পেতে বসেন তাঁরা। এরপরেই এক ব্যক্তিকে ঘিরে সন্দেহ হয়। এরপরেই ওই ব্যক্তিকে আটকানো হয়। এবং ওই ব্যক্তির ব্যাগ খুলতেও কার্যত চমকে ওঠার মতো অবস্থা হয় শুল্ক দফতরের আধিকারিকদের।
দেখা যায় ব্যাগ ভর্তি ৫০০-২ হাজার টাকার নোট। তবে সবটাই জাল। এরপরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে তদন্তকারীরা মনে করছেন, বিপুল পরিমাণ এই টাকা পাচারের জন্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মূলত বাংলাদেশ সীমান্ত দিতেই জাল নোটের কারবার চলে। আর সেখান থেকেই লক্ষাধিক ভারতীয় টাকার জাল নোট দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে মনে করছেন তদন্তকারীরা।
যদিও এই বিষয়ে আরও নিশ্চিত হতে চাইছেন আধিকারিক। আর সেই কারণেই ওই ব্যক্তিকে দফায় দফায় জেরা করা হচ্ছে বলেই খবর। তবে বিপুল পরিমাণ এই জাল নোট উদ্ধার শুল্ক দফতরের বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, আজ বৃহস্পতিবার সকালেই কালিয়াচকে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৩ লাখ টাকার নগদ উদ্ধার করেছে পুলিশ। এরপরেই এই ঘটনা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications