বিজেপির পুজোর প্ল্যানে 'সংশোধন' ! আসছেন যেসব সেলিব্রেটি ও রাজনৈতিক নেতারা
পুজো কমিটি নিয়ে দড়িটানাটানির মধ্যেই পুজোর প্ল্যান তৈরি করছে বিজেপি।
পুজো কমিটি নিয়ে দড়িটানাটানির মধ্যেই পুজোর প্ল্যান তৈরি করছে বিজেপি। সূত্রের খবর অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহে কলকাতায় পুজো উদ্বোধনে আসতে পারেন সভাপতি অমিত শাহ। সভাপতির পাশাপাশি, দলের সেলিব্রেটি সাংসদদেরও ওই পুজোর উদ্বোধনের দেখা যেতে পারে।

এবার কলকাতায় পুজোর উদ্বোধনে দেখা যেতে পারে, মেরি কম, জয়া প্রদা, মনোজ তিওয়ারিকে। বিজেপির করা প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন গৌতম গম্ভীর, সানি দেওল, হংস রাজ হংসকে। কলকাতা ও শহরতলির বেস কিছু পুজো কমিটি তাদের সেলিব্রেটিদের পছন্দের তালিকা জমা দিয়েছেন বিজেপির রাজ্য দফতরে। ফলে প্রথমের দিকে কলকাতার পুজো কমিটি নিয়ে তৃণমূলের সঙ্গে টানাপোড়েন শুরু হলেও, পরবর্তী সময়ে পরিস্থিতির বদল হয়। বেশ কিছু পুজো কমিটির করা আবেদন তারা পুজো নিয়ে অনেকটাই ভাল জায়গায় রয়েছেন বলে জানাচ্ছেন বিজেপি নেতারা।
এদিকে, পুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ পাঠানো নিয়ে আগের থেকে তাদের সুর কার্যত নরম করেছে বিজেপি। তিনি বলেছেন, পুজো কমিটিগুলি যেমন চলছিল তেমনই চলবে। কোনও পুজোই বন্ধ করার পরিকল্পনা তাঁদের নেই বলেও সাফ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। পুজো নিয়ে কোনও আশঙ্কা যাতে সাধারণের মধ্যে ছড়িয়ে না
পড়ে, সেই কারণে রাজ্য বিজেপি সভাপতির এই ধরনের মন্তব্য বলে মনে করছেন অনেকে।












Click it and Unblock the Notifications