কলেজে 'নগ্ন' করে নিগ্রহ! 'দ্বিমত' প্রাক্তন ও বর্তমান টিএমসিপি সভাপতির
দায় এড়াতে একদিকে যখন টিএমসিপির রাজ্য সভাপতি জয়া দত্ত যখন বলছেন, সেন্ট পলস কলেজে টিএমসিপির কোনও ইউনিটই নেই। ঠিক তখনই প্রাক্তন সভাপতি শঙ্কুদেব পণ্ডা আক্রান্ত ছাত্রের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন। অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত লড়াই চালাবেন বলে জানিয়েছেন শঙ্কুদেব পণ্ডা।

স্টুডেন্টস এইড ফান্ড-এর হিসেব চাওয়ায় গণ্ডগোলের জেরে সেন্ট পলস কলেজের ছাত্র সংসদের এক পদাধিকারীকে নগ্ন করে হেনস্থা করা হয় বলে অভিযোগ। কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা পড়েছে। কলেজের এক ছাত্র ছাড়াও, কলেজের এক অশিক্ষককর্মী এবং তৃণমূলের এক বহিরাগত ছাত্র নেতাও ঘটনায় যুক্ত বলে অভিযোগ।
শঙ্কুদেব পণ্ডা তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ফেসবুক পোস্ট করার জন্য তিনি ক্ষমা চাইছেন। কেননা তার অন্য কোনও উপায় নেই। তাকে অনেক টিএমসিপি কর্মী ইনবক্সে এসএমএস করেছেন বলে জানিয়েছেন শঙ্কুদেব। যাঁরা এই ধরনের কাজ করেছেন, তারা রাজনৈতিক কর্মীই নন। বলেছেন শঙ্কুদেব। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেছেন তিনি।
শঙ্কুদেব পণ্ডা ছাত্র আন্দোলন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও তুলে ধরেছেন। তিনি বলেছেন, নেত্রী বলেছেন যারা ছাত্র আন্দোলন করে তাদের নীতিবোধ থাকে। তারা লড়াই করতে জানে। এই বলে আক্রান্ত ছাত্রের পাশে থাকার কথা জানিয়েছেন শঙ্কুদেব।












Click it and Unblock the Notifications