বাজপেয়ীর সঙ্গে 'বিশেষ সম্পর্ক'! স্মরণ করলেন কৃষ্ণা বসু

প্রাক্তন তৃণমূল সংসদ কৃষ্ণা বসু স্মরণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে। তাঁর সঙ্গে বিশেষ সম্পর্কের কথাও জানিয়েছেন তিনি।

প্রাক্তন তৃণমূল সংসদ কৃষ্ণা বসু স্মরণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে। তাঁর সঙ্গে বিশেষ সম্পর্কের কথাও জানিয়েছেন তিনি।

বাজপেয়ীর সঙ্গে বিশেষ সম্পর্ক! স্মরণ করলেন কৃষ্ণা বসু

১৯৯৬ সালে প্রথমবার যাদবপুর থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হন কৃষ্ণা বসু। এরপর ১৯৯৮ এবং ১৯৯ সালেও যাদবপুর থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী হিসেবে। তবে তাঁকে যেন খানিকটা আলাদা চোখে দেখতেন বাজপেয়ী এমনটাই জানিয়েছেন নেতাজি পরিবারের এই সদস্য। এই সময়ে বেশ কয়েকটি সংসদীয় কমিটির সদস্যও ছিলেন কৃষ্ণা বসু।

১৯৯৯ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর হাঁটু প্রতিস্থানের জন্য মুম্বইয়ের ব্রিজক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী। একইসময়ে বিদেশ থেকে আসা একই চিকিৎসকের অধীনে হাঁটু প্রতিস্থাপনের জন্য ভর্তি হয়েছিলেন কৃষ্ণা বসুও। বাজপেয়ীর হাঁটু প্রতিস্থাপন হয়েছিল আগে। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসার পর যেসময় কৃষ্ণা বসুকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক সেই সময় ফোন করে ভয় না পেয়ে এগিয়ে যেতে বলেছিলেন বাজপেয়ী। প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করতে গিয়ে এমনটাই জানিয়েছেন কৃষ্ণা বসু।

এরপর হাঁটু প্রতিস্থাপনের পরবর্তী পর্যায়ে বাজপেয়ী তাঁর ঘরে ডেকে পাঠাতেন কৃষ্ণা বসুকে। হুইল চেয়ারে কৃষ্ণা বসুকে সেখানে নিয়ে যাওয়া হত। হত নানা গল্প। বাজপেয়ীকে স্মরণ করতে গিয়ে জানিয়েছেন কৃষ্ণা বসু।

দ্বিতীয় অপর একটি ঘটনা স্মরণ করেছেন কৃষ্ণা বসু। কাশ্মীর সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করলেও সফল হতে পারেননি বাজপেয়ী। তবে মুশারফের সঙ্গে ভোজে তাজ প্যালেস হোটেলের কথা জানিয়েছেন তিনি। তাজ প্যালেস হোটেলে ভোজ সভায় ঢুকতেই প্রথমে থাকা টেবিলটিতে বসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ও পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট মুশারফ। আর দ্বিতীয় যমুনা টেবিলে বসার ব্যবস্থা হয়েছিল তাঁর। সঙ্গে ছিলেন সনিয়া গান্ধী। দুটি টেবিলই ছিল দরজার কাছে। কেননা বাজপেয়ী কিংবা তিনি, দুজনের ই হাঁটায় সমস্যা ছিল। আর বাজপেয়ী সেটা মনে রেখেই তাজ প্যালেস হোটেলে দরজার কাছেই কৃষ্ণা বসুর জন্য বসার বন্দোবস্ত করেছিলেন বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+