যাব কোথায় ভাই! এনআরসির বিরুদ্ধে কবীর সুমনের গান হল ভাইরাল
এনআরসি নিয়ে গান বেঁধেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কবীর সুমন। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এনআরসি নিয়ে গান বেঁধেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কবীর সুমন। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গানটির ছত্রে ছত্রে এনআরসিকে কটাক্ষ করা হয়েছে। গানটির ভিডিও তিনি ফেসবুকে পোস্ট করেছেন। তার আগে কিছু কথা বলেছেন তিনি। গানটি ২২ অক্টোবর সন্ধেয় নিজের বাড়িতেই রেকর্ড করা।

ফেসবুক পোস্টে কবীর সুমন লিখেছেন, গানটি ২২ অক্টোবর সন্ধেয় নিজের বাড়িতেই রেকর্ড করা। যে বাড়িতে বসে গান গাওয়া তা তাঁর পৈতৃক ভিটে। তিনি বলেছেন, বাড়িটি তাঁর বাবা-মা তৈরি করেছিলেন। তাঁর ঠাকুরদাদা এদেশেরই মানুষ ছিলেন। কিন্তু সেই সংক্রান্ত কোনও নথি তাঁর হাতে নেই বলে জানিয়েছেন কবীর সুমন।
নিজের পরিচয়েরও ব্যাখ্যা করেছেন কবীর সুমন ওরফে সুমন চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ২০০০ সালে রাষ্ট্রের অনুমতি নিয়েই তিনি কবীর সুমন নামটি গ্রহণ করেছিলেন। এই নামই তাঁর বর্তমান পরিচয়। এর জন্য কারও যদি তাঁর ওপর কোনও ক্ষোভ কিংবা অভিমান হয়, তার জন্য তাঁর কিছু করার নেই বলেও জানিয়েছেন।
এনআরসিকে কটাক্ষ করতে গিয়ে কবীর সুমন বলেছেন, তিনি কে তাঁর প্রমাণ তাঁর কাছে আছে। কিন্তু তাঁর বাবা হিসেবে যাঁর পরিচয়, তা তাঁর বাবা কিনা, তা নিয়ে তো কোনও ডিএনএ টেস্ট হয়নি, মন্তব্য করেছেন তিনি।
যেসব কাগজপত্রের ভিত্তিতে মানুষকে ভূমিহীন করা হচ্ছে, তা আদতে কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন কবীর সুমন ।












Click it and Unblock the Notifications