মাঠপুকুরে দলীয় কর্মী খুন, যাবজ্জীবন সাজা প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের

তৃণমূল কংগ্রেসের কর্মী অধীর মাইতি খুনের মামলায় শম্ভুনাথ কাউ-এর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আলিপুর জেলা দায়রা আদালত। গত বৃহস্পতিবার শম্ভুনাথ কাউ-সহ ৭ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত।

তৃণমূল কংগ্রেসের কর্মী অধীর মাইতি খুনের মামলায় শম্ভুনাথ কাউ-এর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আলিপুর জেলা দায়রা আদালত। গত বৃহস্পতিবার শম্ভুনাথ কাউ-সহ ৭ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। একইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে। তদন্তকারী অফিসাররা খুব ভাল তদন্ত করেছিলেন বলে জানিয়েছেন এই মামলার সরকারি আইনজীবী।

মাঠপুকুরে দলীয় কর্মী খুন, যাবজ্জীবন সাজা প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের

অধীর মাইতি ওরফে গুলে পচা খুনে শম্ভুনাথ-সহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল পুলিস। ঘটনায় মোট ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। এর পর বৃহস্পতিবার শম্ভুনাথকে ৪টি ধারায় দোষী সাব্যস্ত করেন বিচারক। আলিপুর জেলা দায়রা আদালতে ৬ বছর শুনানি চলার পর শম্ভুনাথ কাউ-সহ ৭ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। অভিযুক্ত দেবাশিসকে বেকুসর খালাস করে দেওয়া হয়। এই মামলায় এখনও যে দুইজন ফেরার তারা হল জ্যোতি রায় ও নিকু।

২০১৩ সালে প্রগতি ময়দান থানার মাঠপুকুরে একটি খাটাল উচ্ছেদকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেই ঘটনায় খুন হন তৃণমূলকর্মী অধীর মাইতি। ওই ঘটনায় কলকাতা পুরসভার তৎকালীন ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ-সহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। গ্রেপ্তার করা হয় ৭ জনকে। ঘটনার পর বেপাত্তা হয়ে যান শম্ভুনাথ। প্রায় ১৫ দিন বেপাত্তা থাকার পর ৫ এপ্রিল উত্তর প্রদেশে বালিয়া থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিস। পরে শম্ভুনাথ কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করলে তা খারিজ হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+