কংগ্রেসে যোগ দিলেন আরএসএসের প্রাক্তন প্রচারক, লোকসভার আগে বইছে উল্টো স্রোত

আরএসএসের প্রাক্তন প্রচারক তথা বঙ্গ বিজের প্রাক্তন সাধারণ সম্পাদক অমলেন্দু চট্টোপাধ্যায় যোগ দিলেন কংগ্রেসে। সোমবার বিধান ভবনে এসে তিনি কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।

আরএসএসের প্রাক্তন প্রচারক তথা বঙ্গ বিজের প্রাক্তন সাধারণ সম্পাদক অমলেন্দু চট্টোপাধ্যায় যোগ দিলেন কংগ্রেসে। সোমবার বিধান ভবনে এসে তিনি কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য তাঁর হাতে তেরঙ্গা পতাকা তুলে দেন। লোকসভা ভোটের আগে তাঁর যোগদানে শক্তিশালী হল কংগ্রেস।

আরএসএসের প্রাক্তন প্রচারকের কংগ্রেসে যোগদান

আরএসএসের প্রাক্তন প্রচারক ছিলেন তিনি। তাই তাঁর কংগ্রেসে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে পারদ চড়ে যায় এদিন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আরএসএসের প্রচারক অমলেন্দু চট্টোপাধ্যায়ের কংগ্রেসে যোগদানে স্রোত উল্টো দিকে বইতে শুরু করেছে।

অমলেন্দুবাবু এদিন কংগ্রেসে য়োগ দিয়েই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রশস্তি করেন। রাজ্যে তিনি কংগ্রেসের বড় দায়িত্ব পেতে পারেন। কয়েকদিন আগেই সিপিএম নেতা আবদুস সাত্তার, আরএসপি নেতা আবু হাসনাত যোগ দেন কংগ্রেসে। তারপর অমলেন্দু চট্টোপাধ্যায়ের যোগদান প্রদেশ কংগ্রেসের বড় সাফল্য বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, কিছুদিন আগে অমলেন্দু চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি নেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠে। তিনি গ্রেফতারও হন। গত সেপ্টেম্বরে দিল্লি থেকে লালবাজারের গোয়েন্দারা তাঁকে গ্রেফতার করে। তিনি দাবি করেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। তিনি ওই মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেছিলেন, অথচ তাঁকে ধর্ষণের মামলায় ফাঁসতে হল।

কঠিন সময়ে দলের নেতারা তাঁর পাশে দাঁড়াননি। উল্টে তাঁকে দল থেকে সরিয়ে দেওয়া হয়। তাই প্রবীন আরএসএস প্রচারক আর এক সর্বভারতীয় দল কংগ্রেসে যোগ দিলেন। তাঁর কংগ্রেসে যোগদান নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। তার অবসান ঘটল এদিনের যোগদানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+