RG Kar Hospital Case: তদন্তের গভীরে যেতে চায় সিবিআই! সন্দীপ ঘোষ সহ চার ডাক্তারের হবে পলিগ্রাফ টেস্ট

RG Kar Hospital Case-Sandip ghosh: আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। বিতর্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শিয়ালদহ আদালতে নিয়ে গেল সিবিআই। জানা যাচ্ছে, পলিগ্রাফ টেস্ট করাতেই তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে আরও চার চিকিৎসককেও নিয়ে যাওয়া হয় বলে খবর। আজ বৃহস্পতিবারই পলিগ্রাফ টেস্ট নিয়ে শিয়ালদহ আদালতকে কার্যত বড় নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এই সংক্রান্ত নির্দেশ শুক্রবার বিকেলের মধ্যেই দিতে হবে। আর এরপরেই দেখা যায় আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদহ আদালতে হাজির হয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা (RG Kar Hospital Case-Sandip ghosh) ।

Sandip ghosh

আরও একটি গাড়িতে চার জন চিকিৎসককেও নিয়ে যাওয়া হয়। জানা যায়, এই চারজন ডাক্তার ঘটনার দিন রাতে ডিউটিতে ছিলেন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা আদালত চত্বর। আদালতের কক্ষ বন্ধ করে দেওয়া হয়। অন ক্যামেরা একটি হিয়ারিং হয়। যার পলিগ্রাফ টেস্ট করা হবে এক্ষেত্রে, তাঁর সম্মতির প্রয়োজন হয়। আর তা ছাড়া ওই পরীক্ষা করা যায় না।

আর সেই সম্মতি পেতেই এদিন সন্দীপ ঘোষ সহ চার চিকিৎসককে সিবিআই আদালতে হাজির করে বলে খবর। গোটা প্রক্রিয়া দীর্ঘক্ষণ ধরে চলে। শেষমেশ আদালত সন্দীপ ঘোষ সহ সবারই পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর করেছে বলে জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, ঘটনার পর থেকেই দফায় দফায় সন্দীপ ঘোষকে জেরা করছে সিবিআই। প্রায় সাতদিন কেটে গিয়েছে সন্দীপ ঘোষের জেরা পর্ব চলছে। আর এই দীর্ঘ জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি সামনে এসেছে বলে খবর। বিভিন্ন সাক্ষীদের দেওয়া বয়ানের সঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষের দেওয়া বয়ানে বেশ কিছু অসঙ্গতি সামনে এসেছে বলে খবর। আর সেই সমস্ত বিষয়ে আরও গভীরে যাওয়ার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা।

আর সেই কারণেই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সেই সংক্রান্ত আবেদন আদালতে বিচারাধীন ছিল। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই তাতে গতি পায় বলে দাবি আইনজীবীদের একাংশের। বলে রাখা প্রয়োজন, আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল দেশ।

আর সেই ঘটনায় প্রথমদিন থেকে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। জুনিয়ার ডাক্তাররা তো বটেই, নির্যাতিতার বাবা এবং মা'ও প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন। জানিয়েছেন, ঘটনার পর সন্দীপ ঘোষ কিছু আড়াল করার চেষ্টা করেছেন। আত্মহত্যার তত্ত্ব থেকে শুরু করে খারাপ ব্যবহার করা নিয়েও সরব হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+