বাড়ছে তৃণমূল! একাধিক প্রাক্তন বিধায়কের যোগ, সংগঠন বাড়াতে হাতিয়ার এনআরসি

লোকসভা ভোটের আগে এনআরসি ইস্যুকে কেন্দ্র করে সংগঠন বাড়াতে ময়দানে নামল তৃণমূল কংগ্রেস। তৃণমূলে যোগ দিলেন একাধিক প্রাক্তন বিধায়ক, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানও।

লোকসভা ভোটের আগে এনআরসি ইস্যুকে কেন্দ্র করে সংগঠন বাড়াতে ময়দানে নামল তৃণমূল কংগ্রেস। তৃণমূলে যোগ দিলেন একাধিক প্রাক্তন বিধায়ক, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানও। অসমে নতুন পার্টি অফিস উদ্বোধন করে পুরনো ওয়ার্কিং কমিটির মেয়াদ আরও দু'মাস বাড়িয়ে দিয়ে গেলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।

বাড়ছে তৃণমূল! একাধিক প্রাক্তন বিধায়কের যোগদান

এনআরসি-তে অসমে ৪০ লক্ষ নাম বাদ পড়েছে, সেই ইস্যুকে কাজে লাগাতে আগেও অসমে আসার চেষ্টা করেছিল তৃণমূল নেতৃত্ব। সেবার শিলচর বিমানবন্দরে তাঁদের আটকে দেওয়া হয়। এবার অসমে তৃণমূলের পার্টি অফিসে উদ্বোধন করতে এসে ফিরহাদ পরিষ্কার জানিয়ে দেন, আমাদের গ্রেফতার করে আটকে রাখা যাবে না। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, মনে রাখবেন, গণতন্ত্রে পক্ষ-বিপক্ষ উভয়ই আপনাকে মেনে নিতে হবে।

এদিন তাঁর নতুন রাজ্য কমিটি গঠন করার কথা ছিল। তবে নতুন রাজ্য কমিটি তিনি এদিন গড়লেন না। পুরনো ১১ সদস্যের ওয়ার্কিং কমিটিকেই কাজ চালিয়ে যেতে নির্দেশ দিলেন। এই কমিটিতে রয়েছে প্রাক্তনমন্ত্রী গোপীনাথ দাস, প্রাক্তন বিধায়ক মকবুল হোসেন, রয়েছেন সন্তোষ চৌধুরী, জলিল তালুকদার, গোপী বড়ুয়া প্রমুখ। এদিন তৃণমূলে যোগ দোন মাদ্রাসা বোর্ডের প্রাক্তন ডিরেক্টর আবদুল কুয়াইম আলামিন, প্রাক্তন বিধায়ক ইউসুফ আলি, প্রাক্তন বিধায়ক শাহিদ মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, অসমে জাতীয় নাগরিকপঞ্জিকরণের খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর ৪০ লক্ষ ভারতীয় নাগরিকের নাম বাদ পড়ায় গর্জে উঠেছিল তৃণমূল নেতৃত্ব। তাঁরা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অসমে আসতে চেয়েছিলেন। কিন্তু ফিরহাদ হাকিমের নেতৃত্বে পরিষদীয় জলকে আটকে দেওয়া হয়েছিল শিলচরে। তারপর একমাসের মধ্যে অসমে এসে এনআরসিকেই ইস্যুকে সংগঠন বাড়ানোর কাজে ব্রতী হলেন ফিরহাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+