আজই কি বিজেপি ছেড়ে শোভনের তৃণমূলে যোগ! জল্পনা তুঙ্গে

ভাইফোঁটার পর শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এমনটাই বলেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু প্রশ্ন উঠেছিল কবে হতে পারে সেই যোগদান।

ভাইফোঁটার পর শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এমনটাই বলেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু প্রশ্ন উঠেছিল কবে হতে পারে সেই যোগদান। জানা যাচ্ছে বৃহস্পতিবার, ৭ নভেম্বর দলের বিধায়কদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ডাকা হতে পারে শোভন চট্টোপাধ্যায়কে। অর্থাৎ তৃণমূলের বৈঠকে যোগ দিতে পারেন শোভন চট্টোপাধ্যায়।

শোভনের প্রতি নরম তৃণমূল

শোভনের প্রতি নরম তৃণমূল

তৃণমূল দল থেকে বেরিয়ে যাওয়া অন্যদের প্রতি যে নীতি নিয়েছিল, তার সঙ্গে শোভন চট্টোপাধ্যায় প্রতি গৃহীত নীতির কোনও মিল নেই। মুকুল রায়রা বিজেপিতে যোগ দেওয়ার পরেই চাঁদের ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। কিন্তু ১৪ অগাস্ট বিজেপিতে যোগ দেওয়ার পর শোভন চট্টোপাধ্যায়কে এখনও তঋণমূল থেকে বহিষ্কার করা হয়নি।

গুরুত্বপূর্ণ ৭ নভেম্বরের বৈঠকে

গুরুত্বপূর্ণ ৭ নভেম্বরের বৈঠকে

প্রথমে ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়া। তারপর সরকারের তরফে তাঁকে নিরাপত্তা ফিরিয়ে দেওয়া। এই দুই ঘটনাই বলে দিচ্ছিল, শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলের ফেরা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই সময়েই প্রশ্ন ওঠে শোভন কবে ফিরছেন পুরনো দলে। শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ৭ নভেম্বরের তৃণমূল বিধায়কদের বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়েছে। এনআরসি থেকে অযোধ্যার রায়, সবকিছু নিয়ে দলের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়েছে।

মুখে কুলুপ দুই পক্ষের

মুখে কুলুপ দুই পক্ষের

কী করতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। বছর খানেকের দূরত্ব সরিয়ে রেখে তিনি কি ফের তৃণমূলেই ফিরে যাচ্ছেন? প্রশ্নের উত্তর পাওয়া যায়নি শোভন চট্টোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেস থেকে।

প্রতীক্ষায় পদ্ম শিবির

প্রতীক্ষায় পদ্ম শিবির

এদিকে দলের নেতা শোভন চট্টোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপের প্রতীক্ষা রয়েছে পদ্ম শিবিরও। আর রাজনৈতিক মহলের নজর রয়েছে পদ্ম শিবিরের ওপর, শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের বৈঠকে যএাগ দিলে কী প্রতিক্রিয়া দেন তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+