এবার ডন শ্রীধর দাসেরও যোগ বিজেপিতে! প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে বাড়বে শক্তি, দাবি অন্দরমহলের

বিজেপিতে যোগ দিলেন চেতলা এলাকার একসময়কার ত্রাস শ্রীধর দাস। দিলীপ ঘোষের হাত থেকে তিনি বিজেপির পতাকা তুলে নেন। শ্রীধর দাস দলে আসায় এলাকায় বিজেপির শক্তি বাড়বে বলেই মনে করছেন দিলীপ ঘোষ।

বিজেপিতে যোগ দিলেন চেতলা এলাকার একসময়কার ত্রাস শ্রীধর দাস। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে তিনি বিজেপির পতাকা তুলে নেন। শ্রীধর দাস দলে আসায় এলাকায় বিজেপির শক্তি বাড়বে বলেই মনে করছেন দিলীপ ঘোষ। শ্রীধর দাসের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এহেন ব্যক্তিকে দলে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরেই।

বাম আমলে বাড়বাড়ন্ত

বাম আমলে বাড়বাড়ন্ত

বাম আমলে বাড়বাড়ন্ত ছিল শ্রীধর দাসের কার্যকলাপ। স্থানীয়রা বলে থাকেন, সেই সময়কার সিপিএম নেতাদের হাত ছিল শ্রীধর দাসের মাথায়। তোলাবাজি সহ একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।

পরিবর্তনের জমানায় তৃণমূলে

পরিবর্তনের জমানায় তৃণমূলে

রাজ্যে ২০১১ সালে পরিবর্তন হতেই শিবির বদল করেন শ্রীধর দাস। স্থানীয় সূত্রের দাবি, তিনি এলাকার কাউন্সিলর মালা রায়ের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন।

পুজোর আগে জেলে

পুজোর আগে জেলে

পুজোর আগে এলাকার একটি পুজো কমিটি দখলের চেষ্টার অভিযোগে শ্রীধর দাসের নাম সামনে চলে আসে। শ্রীধর দাসকে সামনে রেখে আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতির পুজো দখলের চেষ্টা বিজেপি শুরু করেছিল বলে অভিযোগ। এর জেরে দুপক্ষের সংঘর্ষ হয়। সেই সময় গ্রেফতার করা হয়েছিল শ্রীধর দাসকে। যদিও শ্রীধর দাসের অভিযোগ, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল।

শ্রীধর দাসকে দিয়েই ববির বিরুদ্ধে চ্যালেঞ্জ

শ্রীধর দাসকে দিয়েই ববির বিরুদ্ধে চ্যালেঞ্জ

শ্রীধর দাসকে দলে পাওয়া নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, শ্রীধর দাস দলে আসায় দক্ষিণ কলকাতায় সংগঠন মজবুত হবে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপি শ্রীধর দাসকে দিয়েই চেতলায় ববি হাকিমের বিরুদ্ধে চ্যালেঞ্চ ছুঁড়তে চায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+