বাম-যুবদের পথ দেখালেন বুদ্ধদেব! তৃণমূল নয়, বিজেপিকেই প্রধান টার্গেট করছে সিপিএম
তৃণমূল না বিজেপি? কাকে প্রধান প্রতিদ্বন্দ্বী করবে সিপিএম, তা নিয়ে প্রায়শই উভয়সংকটে পড়ে বাংলার কমিউনিস্টরা। এবার সেই ধন্দ কাটিয়ে সিপিএমের চলার পথ জানিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
তৃণমূল না বিজেপি? কাকে প্রধান প্রতিদ্বন্দ্বী করবে সিপিএম, তা নিয়ে প্রায়শই উভয়সংকটে পড়ে বাংলার কমিউনিস্টরা। এবার সেই ধন্দ কাটিয়ে সিপিএমের চলার পথ জানিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি তৃণমূল নয়, বাম-যুবদের বড় বার্তা দিলেন বিজেপির বিরুদ্ধে লড়াইকে তীব্র করার জন্য। কারণ তাঁর মতে, বিপদের নাম তৃণমূল নয়, বিপদ হল বিজেপি।

সিপিএমের যুব সংগঠনকে বার্তা বুদ্ধদেবের
বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, বিপদ শুধু বাংলার জন্য নয়, বিপদ সারা দেশের। আর সেই বিপদের নাম হল বিজেপি, তৃণমূল নয়। তাই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এককাট্টা হতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্থির করে দিলেন সিপিএমের যুব সংগঠনের চলার পথ। তিনি তারুণ্যকে উজ্জীবিত করে কোন পথে মিলবে সমাধান, তাও বাতলে দেন।

লড়াই লড়াই আর লড়াই, এটাই মূলমন্ত্র
লড়াই লড়াই আর লড়াই। এটাই মূলমন্ত্র করতে হবে। কিছুতেই লড়াই থেকে পিছপা হলে হবে না। বামেদের যুব সংগঠন ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়ার একাদশতম সর্বভারতীয় সম্মেনল শুরুর আগে বুদ্ধদেব ভট্টাচার্য এক ভিডিও বার্তায় সাফ জানিয়ে দেন, কেন পথে হাঁটতে হবে। তিনি এ ব্যাপারে অগ্রাধিকার দেন দেশের বিপদকেই।

বাম-যুবদের ভিডি বার্তা বুদ্ধদেবের
বামেদের যুব সংগঠন ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর এবার এই সংগঠনের সর্বভারতীয় সম্মেলনের আসর বসছে শহর কলকাতায়। তা শুরুর আগে সবাইকে চমকে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি এক ভিডি বার্তায় জানিয়ে দিলেন বাম-যুবদের কার বিরুদ্ধ লড়াইয়ে নামতে হবে।

বড় বিপদ! লড়তে হবে বিজেপির বিরুদ্ধেই
বুদ্ধদেব ভট্টাচার্য বুঝিয়ে দেয়, সিপিএমের লক্ষ্য হওয়া উচিত বিজেপিকে সরানো। বাংলার হোক বা ভারত, দেশের বড় বিপদের নাম বিজেপি। তাই লড়তে হবে বিজেপির বিরুদ্ধেই। সংক্ষিপ্ত বার্তা, কিন্তু তার মধ্যেই অনেক কিছু বলে গিয়েছেন তিনি। তাঁর কথায়, বিজেপি যে দেশব্যাপী জনবিরোধী নীতি নিয়ে চলছে, দমনপীড়ন চালাচ্ছে, তার বিরুদ্ধে একমাত্র লড়তে পারে বা তা প্রতিহত করতে পারে বামপন্থী আন্দোলন।

সিপিএমের চলার পথ ঠিক করে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
বামপন্থী আন্দোলন জারি রাখতে হবে। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-কর্মীরা রাজ্যের সর্বত্র আন্দোলন সংগঠিত করে চলেছেন। তাঁদের সংগ্রামকে আন্তরিক অভিনন্দন ও সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান বুদ্ধদেববাবু। কার্যত শয্যাশায়ী এই কমিউনিস্টের কাছ থেকে এরকম বার্তা পেয়ে জেগে উঠতে চাইছেন যুবকর্মীরাও। তাঁরা বুদ্ধদেব ভট্টাচার্যের এই বাণী শুনে উজ্জীবিত হয়ে লড়াইতে আরও তীব্রতর রূপ দিতে মুখিয়ে রয়েছেন। এর ফলে স্পশ্ট বিছানায় শয্যাশায়ী হয়েও সিপিএমের চলার পথ ঠিক করে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের












Click it and Unblock the Notifications