প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ, ভর্তি বেসরকারি হাসপাতালে

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। শনিবার হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সিপিএমের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আইসিইউতে ভর্তি করানো হচ্ছে বলেই সূত্রের খবর।

এদিন তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা নেমে গিয়েছে ৭০-এর নীচে। রক্তে পটাশিয়ামের মাত্রাও কমেছে। সে কারণেই তড়িঘড়ি করে বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ

বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই চিকিৎসা চলে বুদ্ধদেব ভট্টাচার্যের। তনি হাসপাতালে ভর্তি থাকতে চান না। এর আগে বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও, খানিক সুস্থ হতেই তিনি বাড়ি ফিরে গিয়েছেন। চারদিন ধরেই তাঁর সংক্রমণ বৃদ্ধি পেয়েছিল। তারপর এদিন চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উডল্যান্ডস হাসপাতাল থেকে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্স পাঠিয়ে তাঁকে আনা হয়। রাস্তায় যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্যই এই বিশেষ ব্যবস্থা। পুলিশ গ্রিন করিডর করে তাঁকে হাসপাতালে নিয়ে আসে। আগে থেকেই তাঁকে ভর্তি করানোর সমস্ত ব্যবস্থা করা হয়।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা এদিন সকাল থেকেই অবনিত হয়। তাই ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্স ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পাঠিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। এই অ্যাম্বুল্যান্সে মেডিকেল সাপোর্ট দিতে দুই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

বুদ্ধদেব ভট্টাচার্যের সিএপিডি সমস্যা রয়েছে। তারপর ২০২১ সালে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। ১৮ মে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর ২৫ মে তাঁকে আলিপুরের এই বেসরকারি হাসপাতালে ভক্তি করানো হয়েছিল। ২ জুনই তিনি আলিপুরের এই হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে যান। তারপর কিছুদিন তিনি সিআইটি রোডের একটি নার্সিংহোমও ভর্তি হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+