তৃণমূলের মঞ্চে বিজেপির প্রাক্তন মন্ত্রী! লোকসভার আগে মাস্টারস্ট্রোক মমতার

এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবেন মমতা বন্যোত পাধ্যায়। তাই পরিকল্পনা প্রস্তুত করে ফেললেন। যেমন পরিকল্পনা, তেমন কাজ। তৃণমূলের মঞ্চে প্রাক্তন বিজেপি নেতা।

এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবেন মমতা বন্যোন পাধ্যায়। তাই পরিকল্পনা প্রস্তুত করে ফেললেন। যেমন পরিকল্পনা, তেমন কাজ। তৃণমূলের মঞ্চে এবার মূল বক্তা হয়ে আসছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা। আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তাঁকে সুর চড়াতে দেখা গিয়েছে। এবার একেবারে কলকাতার মঞ্চে দেখা যাবে তাঁকে।

তৃণমূলের সভায় প্রাক্তন বিজেপি নেতা

তৃণমূলের সভায় প্রাক্তন বিজেপি নেতা

তৃণমূল চাইছে বিজেপি বিরুদ্ধে প্রাক্তন বিজেপি নেতাকে কাজে লাগাতে। সেই লক্ষ্য রেখেই পরিকল্পনা প্রস্তুত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ‘বাংলার ভাবনা' শীর্ষক এক আলোচনা সভায় দেখা যাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। তিনি হবেন তৃণমূলের সভার মূল বক্তা।

ওপেন ফোরামে বক্তা যশবন্ত সিনহা

ওপেন ফোরামে বক্তা যশবন্ত সিনহা

৯ ডিসেম্বর দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে আয়োজন করা হয়েছে তৃণমূল সোশ্যাল মিডিয়া সেলের ওই অনুষ্ঠান। সেখানে অর্থ, স্বাস্থ্য এবং গণতন্ত্র ও বহুত্ববাদ নিয়ে আলোচনা হবে। সেই আবোচনায় মোদী সরকারের আর্থিক দুর্নীতি নিয়ে আলোচনা হবে। এই আলোচনায় ওপেন ফোরামে অংশ নেবেন প্রাক্তন বিজেপি নেতা।

সঞ্চালক ডেরেক, বক্তা যশবন্ত

সঞ্চালক ডেরেক, বক্তা যশবন্ত

এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে মোদী তৃণমূলের রাজ্যসভার সাংলদ ডেরেক ওব্রায়ানকে। তাঁর সঞ্চালতা আর যশবন্তের মতো মোদীর কড়া সমালোচকের বাগ্মীতে কলকাতার এই অনুষ্ঠান থেকে বিজেপিকে কড়া বার্তা দেওয়াই লক্ষ্য তৃণমূলের। মোদী সরকারের বিরুদ্ধে বরাবরই কড়া সমালোচনা করে গিয়েছেন যশবন্ত। তাঁর এই বিরোধিতাতে কাজে লাগাতে বদ্ধপরিকর তৃণমূল।

বাজপেয়ীর মন্ত্রী মোদীর সমালোচক

বাজপেয়ীর মন্ত্রী মোদীর সমালোচক

অটলবিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রী যশবন্ত সিনহা। কিন্তু তিনি কড়া সমালোচক নরেন্দ্র মোদীর। বিশেষ করে নোটবন্দির পর বিজেপির আর্থিক নীতির সমলোচনা শোনা গিয়েছে তাঁর মুখে। মোদী সরকার যে ব্যর্থ তা বারবার তুলে ধরেছেন এই নেতা। তাঁকে কলকাতায় এনে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস।

জল্পনা চলছে যশবন্ত সিনহাকে নিয়ে

জল্পনা চলছে যশবন্ত সিনহাকে নিয়ে

কলকাতায় তৃণমূলের অনুষ্ঠানে আসায় যশবন্তকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে কি ঝাড়খণ্ডে তৃণমূলের হয়ে ব্যাটন ধরতে পারেন যশবন্ত। এমনও শোনা যাচ্ছে, তিনি তৃণমূলের টিকিটে লড়তেও পারেন। যদিও এইসব আলোচনাকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিচ্ছে রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূল এ ব্যাপারে স্পিকটি নট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+