ব্যাঙ্কের চাকরি ছেড়ে ছিনতাই শুরু করে এই এমবিএ পাশ যুবক, যা জানাল পুলিশ

ছিল সুস্থ, ভদ্রস্থ জীবন। স্নাতকস্তরে ভালো নম্বর পেয়ে কেরলে এমবিএ পড়তে গিয়েছিল সাদ্দাম কবীর। কিন্তু চাকরি পাওয়ার পরই শুরু হয় তার মানসিক পতন।

ছিল সুস্থ, ভদ্রস্থ জীবন। স্নাতকস্তরে ভালো নম্বর পেয়ে কেরলে এমবিএ পড়তে গিয়েছিল সাদ্দাম কবীর। সেখানে থেকে পাশ করে এসে সদ্দাম যোগ দেয় ব্যাঙ্কে। কিন্তু চাকরি পাওয়ার পরই শুরু হয় তার মানসিক পতন।

ব্যাঙ্কের চাকরি ছেড়ে ছিনতাই শুরু করে এই এমবিএ পাশ যুবক, যা জানাল পুলিশ

চাকরি পেয়ে বেতনের অর্ধেক টাকাই সে ওড়াতে থাকে ফুর্তি করে। এরপর একদিন হঠাৎই চাকরি ছেড়ে দেয় সে। কমে যায় টাকার যোগান। আর সেই থেকে টাকা জোগাড় করতে সদ্দাম শুরু করে ছিনতাইবাজি। বাইকে চেপে ব্য়াগ ছিনতাই থেকে শুরু করে বহু কুকীর্তি করতে থাকে সদ্দাম। শেষমেশ লেকটাউন থানার পুলিশের জালে ধরা পড়ে যায় বছর ২৬ এর যুবক সদ্দাম। সদ্দামের সঙ্গী রেজ্জাক আলিকেও এদিন প্রেফতার করেছে পুলিশ।

কলকতার ক্রিস্টোফার রোডে সদ্দামের বাড়ি। তার বাবা কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিক। দাদা বেসরকারী সংস্থার উঁচু পদে আসীন। প্রতিবেশীদের সূত্রের খবর, 'ভাল ছাত্র' সদ্দাম হঠাৎই চাকরি পাওয়ার পর বাড়িয়ে ফেলে ফুর্তির পরিমাণ। আর চাকরি ছাড়ার পর ফুর্তি করার নেশাতেই শুরু হয় সদ্দামের বেহিসাবি জীবন। সে পা বাড়ায় অপরাধের পথে।

উল্লেখ্য়, কিছুদিন আগে এক মহিলার ব্য়াগ ছিনতাইয়ের ঘটনার জেরে লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে ধরে ফেলে সদ্দাম ও সঙ্গী রেজ্জাককে। এরপরই উঠে আসে সদ্দামের জীবনের এই তথ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+