পুজোর আগেই এসে হাজির ভোগ, রেকর্ড মাপের হাঁড়িতে তৈরি হল খিচুড়ি
পুজোর আগেই এসে হাজির ভোগ, রেকর্ড মাপের হাঁড়িতে তৈরি হল খিচুড়ি
পুজো হবে আর ভোগ হবে না তাই কখনও হয় তাই কোমর বেধে মাঠে থুড়ি রান্নায় নেমে পড়েছে পল্লীর যুবকবৃন্দ। কারণ এই যুবকদের মধ্যে একজন নিজেই যে প্রফেশনাল শেফ। আর পাড়ার মহিলারা তো আছেনই।

বিশাল হাঁড়ি
রেকর্ড মাপের বিশাল বড় হাড়িতে তৈরি হল খিচুড়ি এবং।পাঁচ রকম ভাজা। পুরো জিনিসের পরিমাণ শুনলে চমকে যাবেন। ১০০ কেজি চাল ১০০ কেজি ডাল এবং অন্যান্য সামগ্রী নিয়ে ভোগ তৈরি হয়। আর সেই ভোগ বিলিয়ে দেওয়া হয় মানুষের মধ্যে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন পুজো শুরু হয়ে গেল এখন থেকেই। তাই তাঁরা সকলে মিলে রাঁধলেন ভোগ।

কী বলছেন শেফ ?
ইন্দ্রনীল মজুমদার বলেন, '১০০ কেজি চাল ও ডাল দিয়ে আমরা খিচুড়ি বানাই এরপরে তা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। আর যাতে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে সেদিকেও নজর দেওয়া হয়। খিচুড়ি খুব বেশি স্পাইসি করা হয়নি। সবাই খেয়েছেন এবং তৃপ্তি করে পেট ভরে খিচুড়ি খেয়েছেন। সঙ্গে পাঁচ রকম ভাজা তো ছিলই।"

কী বলছেন এলাকার মহিলারা?
ক্লাবের মহিলারাও এই মহাযজ্ঞে হাত লাগিয়েছিলেন। একজন যেমন জানান, 'আমরা একদিন আগে থেকেই এই কাজে নেমেছিলাম। রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত এই রান্না। তারপর তা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। মানুষ আনন্দ করে এই প্রাক পুজোর ভোগ খেয়েছেন। ছিল আবার পাচঁরকম ভাজা'।

দুর্গা পুজোকে হেরিটেজ তকমা
ইউনেস্কো দুর্গা পুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইতিমধ্যেই। ইউনেস্কোর পরিচালক ও প্রতিনিধি এরিক ফল্ট জানিয়েছেন যে তিনি সহ সংগঠনের দুই প্রতিনিধি এই পদযাত্রায় উপস্থিত থাকবেন। জানা গিয়েছে যে এরিক ফল্টের সঙ্গে থাকবেন ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের কনভেনশনের সচিব টিম কার্টিস। তাঁরা দুজনেই আজ বৃহস্পতিবার সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হওয়া এই প্রাক পুজো শোভাযাত্রায় অংশ নেন। তাঁরা সুযোগ হারাতে চান নি বাংলার এই ঐতিহ্যের অংশ ও সাক্ষী হওয়ার।
বাংলার অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইউনেস্কোর ইনট্যানজিবল হেরিটেজের স্বীকৃতি পেয়েছিল । আবার 'কলকাতার দুর্গাপুজো'কে ইউনেস্কোর 'ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি'-র তালিকায় স্থান দেওয়া হয়েছে ফ্রান্সের প্যারিসে আয়োজিত ইন্টারগভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশনে ।রাজ্য সরকার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের মাধ্যমে আবেদন পাঠিয়েছিল রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিভাগেকলকাতার শারদোৎসবের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে উদ্যোগী হয়ে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেই আবেদনের মূল্যায়ন করেন । দুর্গোৎসব 'হেরিটেজ' তকমা পায় সেই বিচারেই । ২০১৭ সালেএই ধরনের স্বীকৃতি দেওয়া হয়েছিল কুম্ভমেলাকে।












Click it and Unblock the Notifications