ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
উত্তরবঙ্গের জন্য ফের ভারী বৃষ্টির সতর্কতা দিল আবহ দফতর। আগামী ৪৮ ঘণ্টার জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের জন্য ফের ভারী বৃষ্টির সতর্কতা দিল আবহ দফতর। আগামী ৪৮ ঘণ্টার জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে রাজ্যের পশ্চিমাংশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দুএকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে বলেও জানানো হয়েছে, আবহ দফতরের তরফে।

শনিবার অতি-ভারী বৃষ্টির পূর্বাভাস
শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী ( ৭-২০ সেমি) বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস
রবিবারের জন্য পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস
এছাড়াও বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপে ভ্রুকুটি
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার উপদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদের ১২ অগাস্ট রাতের মধ্যে ফেরত আসার জন্য বলা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে ১৩ থেকে ১৫ অগাস্টের মধ্যে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার উপদেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications