পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস! উত্তরবঙ্গের পরিস্থিতি কী, জেনে নিন বিস্তারিত
মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। এমনটাই জানিয়েছে আবহ অফিস।
মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। এমনটাই জানিয়েছে আবহ অফিস।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আবহ দফতরের পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহ দফতরের অধিকর্তা জানিয়েছেন, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রাজ্যের পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি। ওড়িশা ও ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া জেলার অবস্থা খারাপ। সেই সঙ্গে যদি ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হয়, তাহলে তার প্রভাব এই রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলার পড়বে বলেই জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশায় নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারেও সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications