Protest at KMC: কলকাতা পুরসভাতেও তীব্র হচ্ছে ক্ষোভ! 'মেরুদণ্ড' হাতে ফিরহাদের কাছে ইঞ্জিনিয়াররা
Protest at KMC: আরজি কর-কাণ্ডে (RG Kar Hospital Doctor Protest) তোলপাড় বাংলা। অভয়া'র বিচার চেয়ে গর্জে উঠছে শহরের রাজপথ। রাতের পর রাত দখল করছেন মহিলারা। গত কয়েকদিন আগে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে ফিয়ার্স লেনে দীর্ঘ ২২ ঘণ্টা আন্দোলন চালিয়েছেন জুনিয়ার ডাক্তাররা।
একেবারে প্রতীকী 'মেরুদন্ড' হাতে প্রতিবাদ করতে দেখা যায় তাদের। এবার সেই একই ছবি কলকাতা পুরসভায়। 'প্রতীকী মেরুদন্ড' হাতে বিক্ষোভে ইঞ্জিনিয়ারদের একাংশ। যা নিয়ে সকাল থেকে উত্তপ্ত কলকাতা পুরসভা। ইঞ্জিনিয়ারদের দাবি, কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের হয়ে পরিদর্শনের কাজে যেতে হয় ইঞ্জিনিয়ারদের (Protest at KMC) ।

সেখানে বিভিন্ন ভাবে হেনস্তার মধ্যে পড়তে হয়, বাঁধার মুখে পড়তে হয়। এরপরেও সমস্ত দায় ইঞ্জিনিয়ারদের উপরেই চাপানো হয় বলে অভিযোগ আন্দোলনরত পুরসভার ইঞ্জিনিয়ারদের। এমনকি কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এদিন একরাশ ক্ষোভ (Protest at KMC) উগরে দেন।
সম্প্রতি 'টক টু মেয়রে' বিতর্কিত একটি মন্তব্য করেন ফিরহাদ হাকিম। তা নিয়েও এদিন ক্ষোভ উগরে দেনব। বলেন, কলকাতার মেয়র এবং পুরসভার শিরদাঁড়া ভেঙে গিয়েছে। আর সেই কারণেই প্রতীকী শিরদাঁড়া উপহার হিসাবে তাঁরা দিতে চান বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে আরজি কর কাণ্ডে অভয়ার বিচারের দাবিও জানান তাঁরা। যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। বলে রাখা প্রয়োজন, শহরজুড়ে একাধিক বেআইনি নির্মাণের অভিযোগ।
সম্প্রতি গার্ডেনরিচে একটি বহুতল ভেঙে যাওয়ার ঘটনায় উত্তাল শহর কলকাতা। সেই ঘটনায় পুর-ইঞ্জিয়ারদের কাজ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। এমনকি এরপরেও বিভিন্ন সময়ে পুর-ইঞ্জিনিয়ারদর বিভিন্ন কাজ নিয়ে প্রশ্ন তোলা হয়। যা নিয়ে দিনের পর দিন ক্ষোভ তৈরি হয়।
আজ বুধবারের এই বিক্ষোভ ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। যদিও এদিনের পুর ইঞ্জিয়ারদের বিক্ষোভ প্রসঙ্গে এখনও পর্যন্ত কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কোনও বক্তব্যশ পাওয়া যায়নি। আরজি কর কাণ্ডে উত্তাল কলকাতা। এর মধ্যেই এদিনের এই ঘটনা (Protest at KMC) খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার এই বিষয়ে পুরসভার তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয় কিনা।












Click it and Unblock the Notifications