Enforcement Directorate: সল্টলেকে সোনার 'ভাণ্ডার', বাক্স খুলতেই তাল তাল সোনা! বড় সাফল্য ইডির
Enforcement Directorate: কোটি কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় সাফল্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! এই ব্যাবসাীর বাড়িতে তল্লাশি চালিয়ে সোনার ভান্ডারের খোঁজ। আর সেখানে হাত দিতেই একেবারে তাল তাল সোনা। জানা যাচ্ছে, প্রায় সাত কেজি সোনা উদ্ধার হয়েছে।
যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ওই ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল নগদ পেয়েছেন বলেও জানা যাচ্ছে। বিপুল এই সোনা কেন বাড়িতে ওই ব্যবসায়ী রেখেছিলেন তা জানতে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement directorate) ।

শুধু তাই নয়, সোনার পাচারের কোনও লিঙ্ক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, ব্যাঙ্ক প্রতারণার একটি মামলার সূত্রে সল্টলেকের BE ব্লকে একটি ব্যবসায়ীর বাড়িতে হানা দেন তদন্তকারীরা (Enforcement directorate) ।
শুক্রবার সকালে ওই ব্যবসায়ীর বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলেন ইডির আধিকারিকরা। এরপর গভীর রাত পর্যন্ত তদন্ত চলে। আর সেই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে আসে। শুধু তাই নয়, ব্যবসায়ীর বাড়ির একটি ঘরে বেশ কিছু বাক্স দেখতে পান আধিকারিকরা। আর তা খুলতেই একেবারে সোনার ভাণ্ডার! দেখেন দেখেন তাল সোনা ওই বাস্কে রাখা। প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও এরপর সেই বাক্সগুলিকে উদ্ধার করেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, প্রায় সাত কেজি সোনা বাক্সগুলিতে লুকানো ছিল। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি হবে টাকা বলে জানা যাচ্ছে। বিপুল পরিমাণ এই সোনা কেন এবং কিসের জন্য লুকানো ছিল তা জানতে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি ওই ব্যবসায়ী এবং পরিবারের সদস্যদেরও জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। বিপুল এই সোনার সঙ্গে আন্তজাতিক কোনও যোগ আছে কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
বলে রাখা প্রয়োজন, এর আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়ি দুটি ফ্ল্যাট থেকে বিপুল এই টাকা উদ্ধার হয়। এমনকি একটি অনলাইনের গেমের দুর্নীতি কাণ্ডে গার্ডেনরিচের একটি বাড়ি থেকেও কয়েকশ কোটি টাকার খবর সামনে এসেছে।
কিন্তু এমন 'সোনার ভাণ্ডারে'র হদিশ, যা চমকে দেওয়ার মতো বলছেন শহরবাসী। স্থানীয় মানুষজনের দাবি, ওই ব্যবসায়ী সাধারণ ভাবেই থাকতেন। কিন্তু সেখানে যে এমন তাল তাল সোনা পাওয়া যাবে তা ভাবতেও পারছেন না সাধারণ মানুষ।












Click it and Unblock the Notifications