Enforcement Directorate: অনাবাসী কোটায় জাল নথি জমা দিয়ে ডাক্তারি! সাতসকালে রাজ্যের ২০ জায়গায় হানা ইডির
Enforcement Directorate: মঙ্গলের সকালে রাজ্যজুড়ে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডির। সকাল সকাল কলকাতাতেও অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। নিয়োগ দুর্নীতিতে এরম চিত্র প্রায়শই দেখা যেত। তবে এবারে নিয়োগ দুর্নীতিতে নয়, বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে দুর্নীতির (Scam) অভিযোগ। কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে (Private Medical Colleges) এনআরআই অর্থাৎ অনাবাসী কোটায় ভর্তির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে দাবি। রাজ্যের বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজে ভুয়ো নথি জমা দেওয়ার অভিযোগ উঠেছে। জাল নথি জমা দিয়ে অনেকেই চিকিৎসকও হয়ে গিয়েছেন বলে অভিযোগ। পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষার ক্ষেত্রে জাল নথি ব্যবহারের অভিযোগ উঠেছে।

সূত্রের খবর, জাল নথি বানানোয় জড়িত ছিল রাজ্যের একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজও। গত এপ্রিল মাসে সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় এনিয়ে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এনআরআইদের জন্য (NRI Quota) সংরক্ষিত ডাক্তারি পড়ুয়ার আসনে জালিয়াতি নিয়ে মঙ্গলবার রাজ্যজুড়ে ২০টি জায়গায় একযোগে তল্লাশি অভিযানে নামল ইডি।
প্রাথমিক তদন্তের পর এনিয়ে একটি ইসিআইআর দায়ের করে ইডি। জালিয়াতির নেপথ্যে বড় চক্র রয়েছে বলে অনুমান তদন্তকারী আধিকারিকদের। কীভাবে এই ব়্যাকেট কাজ করত, কোটি কোটি টাকার লেনদেন কীভাবে কাদের মাধ্যমে হত, সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তদন্তে নামে ইডি। সল্টলেকের বিসি ব্লকের দুটি আবাসনে তল্লাশি চালানো হয়। কলকাতারই এক বেসরকারি মেডিক্যাল কলেজের সঙ্গে জড়িত এক ব্যক্তির ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। কলকাতার পাশাপাশি দুর্গাপুর, বর্ধমান-সহ মোট ২০টি জায়গায় ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
মঙ্গলবার সকালে হলদিয়া মেডিক্যাল কলেজে হানা দেয় ইডি। সকাল সাড়ে আটটা নাগাদ হলদিয়া পৌর এলাকায় গান্ধীনগরে লক্ষ্মণ চন্দ্র শেঠের বাড়িতে ইডির আধিকারিককের একটি প্রতিনিধি দল ঢুকে তল্লাশি চালায়। অন্যদিকে, হলদিয়া বালুঘাটা আই কেয়ার মেডিক্যাল কলেজেও তদন্ত চালাচ্ছে ইডির টিম।
অন্যদিকে, আরজি করে (RG Kar Case) তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্যদফতরে ঘুঘুর বাসা। সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ উঠে এসেছে। প্রশ্ন উঠেছে রোগী কল্যাণ সমিতি নিয়েও।
সোমবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে রোগী কল্যাণ সমিতির মাথা থেকে সরিয়ে নেওয়া হল তৃণমূল নেতাদের। পরিবর্তে তাদের শুধুই সদস্য বা সরকারি প্রতিনিধি করে রাখা হল সমিতিতে (Rogi Kalyan Samity)।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications