কবি শঙ্খ ঘোষকে আক্রমণ! অনুব্রত সমালোচনায় যা বললেন এই বিশিষ্টজনেরা
বিতর্কিত মন্তব্যের জেরে অনুব্রত মণ্ডলের সমালোচনায় সরব হলেন কবি জয় গোস্বামী এবং সাহিত্যিক নবনীতা দেবসেন। কবি জয় গোস্বামী বলেন অনুব্রত সাহিত্য কবিতা নিয়ে কিছুই জানেন না।
বিতর্কিত মন্তব্যের জেরে অনুব্রত মণ্ডলের সমালোচনায় সরব হলেন কবি জয় গোস্বামী এবং সাহিত্যিক নবনীতা দেবসেন। কবি জয় গোস্বামী বলেন অনুব্রত সাহিত্য কবিতা নিয়ে কিছুই জানেন না। অন্যদিকে, নবনীতা দেবসেন বলেছেন, অনুব্রত-র কাছ থেকে আর কী আশা করা যেতে পারে।

'রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়ন' নিয়ে কবিতা লিখেছিলেন কবি শঙ্খ ঘোষ। এই কবিতা মেনে নিতে পারেননি 'রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নের' প্রবক্তা বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।
নির্বাচনী সভা থেকে কবি শঙ্খ ঘোষের বক্তব্যকে কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, বাড়ি থেকে বেরোলেই উন্নয়ন দেখা যায়। অনুব্রত মণ্ডল বলেন, বড় বড় কথা বলছে এক কবি। এ কোন কবি? আমরা তো কবি বলতে জানতাম রবীন্দ্রনাথ, নজরুলকে। এ কোন নতুন কবি উঠে এসেছে, যে তার উন্নয়ন নিয়ে কথা বলছে। অনুব্রত মণ্ডলের প্রশ্ন, যখন দিলীপ ঘোষ চামড়া গুটিয়ে নুন-লঙ্কা মাখিয়ে দেওয়ার কথা বলেন, তখন কবি থাকেন কোথায়। কবির নাম শঙ্খ রাখা ঠিক হয়নি । তিনি মিথ্যাবাদী কবি তিনি নন বলেও মন্তব্য করেন অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডলের এই বক্তব্যের সমালোচনায় সরব হয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। কবি জয় গোস্বামী বলেছেন, ৫০-এর দশক থেকে অপ্রতিহত গতিতে লিখে চলেছেন কবি শঙ্খ ঘোষ। পেয়েছেন একাডেমি পুরস্কার। তাঁর সম্পর্কে যিনি এই মন্তব্য করেছেন তিনি সাহিত্য কিংবা কবিতা কিছুই জানেন না। বিষয়টি নিয়ে মাথা না ঘামালই ভাল।
কবি শঙ্খ ঘোষর কবিতাটি চমৎকার হয়েছে উল্লেখ করে সাহিত্যিক নবনীতা দেবসেন বলেছেন, যাঁর যা বলা উচিত সেই কথাই বলেছেন। অনুব্রত মণ্ডলের থেকে এর থেকে আর বেশি কী আশা করা যায়, সেই প্রশ্ন তুলেছেন নবনীতা দেবসেন।
অন্যদিকে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বিষয়টিকে রাজনৈতিক চাপানউতোর বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কী বলবেন তা তিনি বুঝতে পারছেন না।












Click it and Unblock the Notifications