৪ দিনের চেষ্টা ব্যর্থ, মৃত্যু হল উঠতি মডেলের
গত সপ্তাহে উঠতি মডেল তিয়াসা মজুমদার আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাঁকে এসএসকেএম-এ নিয়ে যান।
চারদিন আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম-এ ভর্তি থাকার পর মৃত্যু হল কলকাতার উঠতি মডেল তিয়াশা মজুমদারের। পরিবার সূত্রে খবর, শনিবার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিয়াশা। এরপরেই তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। তিয়াশার মৃত্যুর খবর বেহালার এসএন রায় রোডে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারের সদস্যদের প্রতি অভিমান আর অশান্তির জেরেই আত্মহত্মার চেষ্টা। হাসপাতালে ভর্তি করানো হলেও তিয়াশাকে বাঁচানো যায়নি। হাসপাতালে থাকা অবস্থায় পুলিশ বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করলেও, তিয়াশার কোনও বয়ান পায়নি। এখন পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে মূল ঘটনার সন্ধানে পুলিশ।
দক্ষিণ কলকাতার একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন উঠতি মডেল তিয়াশা মজুমদার।












Click it and Unblock the Notifications