সুদীপের গ্রেফতারের পরেই জরুরি বৈঠক ডাকল তৃণমূল

এই বৈঠকে দলের শীর্ষ নেতা-নেত্রীকে জরুরিভিত্তিতে তলব করা হয়েছে। শুধু তাই নয়, দলের সমস্ত বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।

কলকাতা, ৩ জানুয়ারি : এক সপ্তাহের মধ্যে রোজভ্যালি-কাণ্ডে সিবিআইয়ের জালে তৃণমূলের দুই হেভিওয়েট সাংসদ। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই একের পর এক সাংসদকে গ্রেফতার করা হচ্ছে বলে ইতিমধ্যে দাবি করেছে তৃণমূল। তা সত্যেও যেভাবে একের পর এক তৃণমূল সাংসদকে গ্রেফতার করা হচ্ছে তাতে যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল শিবির। আর তাই পরিবর্তী রণকৌশল ঠিক করতেই তৃণমূল ভবনে তড়িঘড়ি উচ্চপর্যায়ের বৈঠকের ডাক।[রোজভ্যালি কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার সুদীপ বন্দ্যোপাধ্যায়]

জানা গিয়েছে, এই বৈঠকে দলের শীর্ষ নেতা-নেত্রীকে জরুরিভিত্তিতে তলব করা হয়েছে। শুধু তাই নয়, দলের সমস্ত বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। সেই মতো জানা গিয়েছে ইতিমধ্যে তৃণমূলভবনে পৌঁছে গিয়েছেন মুকুল রায়, সুব্রত বক্সীর মতো শীর্ষ নেতৃত্ব। তৃণমূল সূত্রে খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায় শুধু এই রাজ্যের নয়, জাতীয় রাজনীতিতেও একটা মুখ। তাই পরবর্তী আন্দোলনের রণকৌশল কি হবে তা মূলত ঠিক করতেই এই জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।[রোজভ্যালিকাণ্ডে ১১২ জনের তালিকা সিবিআইয়ের হাতে, রয়েছে সিপিএম নেতা-নেত্রীর নামও]

সুদীপের গ্রেফতারের পরেই জরুরি বৈঠক ডাকল তৃণমূল

অন্যদিকে, ইতিমধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারীর প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল বুধবার থেকেই দলের নেতা কর্মীদের রাস্তায় আন্দোলনে নামার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এই রাজ্যই নয়, বাইরের রাজ্যেও আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার নির্দেশ মমতার। সেই মতো দেশের আট রাজ্য আসাম, ত্রিপুরা, মণিপুর, অরুণাচল, দিল্লি, ভুবনেশ্বর, পঞ্জাব, ধানবাদে আন্দোলনে নামার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক একটি জায়গায় মুকুল রায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিমের মতো দলের শীর্ষ-নেতারা নেতৃত্ব দেবেন বলে জানা গিয়েছে।[সুদীপবাবুর গ্রেফতারকে দীর্ঘ প্রতীক্ষিত, বিলম্বিত ও প্রত্যাশিত ঘটনা বলছেন রাজ্যের বিরোধীরা ]

সুতরাং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে এবং কেন্দ্রের উপর চাপ বাড়াতে আগামীকাল বুধবার থেকেই রাজ্য এবং রাজ্যের বাইরে জোরদার আন্দোলনে নামছে তৃণমূল কর্মীরা। আর সেই রূপরেখাই এদিন তৃণমূল ভবনে তৈরি হয়ে যাবে বলে খবর।[তৃণমূল কোনওদিন কারোর কাছ থেকে টাকা নেয়নি: চ্যালেঞ্জ মমতার ]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+