মাঝ আকাশে বিপদ! কলকাতা বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ডিং বিদেশি বিমানের
মাঝ আকাশে বড়সড় বিপদ এড়াল সৌদি এয়ারলাইন্সের কার্গো বিমান! আর এরপরেই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। আর এই ঘটনা ঘিরে শনিবার দুপুরে কলকাতা বিমানবন্দর জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
যদিও সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দুপুর ১২ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের কার্গো বিমানটি সুরক্ষিত ল্যান্ডিং করে বলে জানা গিয়েছে। কিন্তু ল্যান্ডিংয়ের আগে কলকাতা বিমানবন্দরে আপাদকালীন সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল।

সমস্ত বিভাগকে অ্যালার্ট করে রাখা হয় বলেও জানিয়েছেন এক আধিকারিকরা। যদিও সুরক্ষিত ল্যান্ডিংয়ের পর সমস্ত আপাদকালীন পরিস্থিতি সরিয়ে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সৌদি আরব এয়ারলাইন্সের কার্গো বিমানটি মূলত হংকংয়ের উদ্দেশ্যেই রওনা হয়েছিল। কিন্তু কিছুটা যেতেই মাঝ আকাশে বিপত্তি ঘটে! একটি পাখির সঙ্গে ধাক্কার কারণে বিমানটির কাচে চিড় দেখা দেয়। বেশ অনেকটা জুড়েই এই চিড় দেখা যায়।
আর এরপরেই কার্গো বিমানটির পাইলট আর কোনও ঝুঁকি নিতে চাননি। যত দ্রুত সম্ভব জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো কাছের এটিসি হিসাবে কলকাতা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন বিমানের পাইলট।
আর সেই মতো কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয় এটিসির কাছ থেকে। সেই মতো বিমানটিকে কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি দেওয়া হয়। আর এরপর বেলা ১১টা বেজে ৩৭ মিনিটে কলকাতা বিমানবন্দর সম্পূর্ণ এমার্জেন্সি পরিস্থিতির জন্যে তৈরি করা হয়। ব্যবস্থা করা হয় আপাদকালীন অবস্থার।
রানওয়েতে সেই সময় কোনও বিমানকে যেতে হয়নি। এরপর বেলা ১২টা বেজে ২ মিনিটে কলকাতা বিমানবন্দরে একেবারে নিরাপদ ভাবেই কার্গো বিমানটিকে ল্যান্ডিং করান পাইলট। কোনও বড়সড় এর জন্যে ঘটেনি। এমনকি বিমানে থাকা সমস্ত ক্রু'সদস্যরাও সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে। তবে কার্গো বিমান হওয়াতে সেখানে কোনও যাত্রী ছিল না। ফলে
বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে। সুরক্ষিত ল্যান্ডিংয়ের পর বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণেই ওই কাচে চিড় বলেই ধারনা বিমানকর্মীদের। আর তা সারিয়েই ফের একবার গন্তব্যের দিকে কার্গোর বিমানটি উড়ে যাবে বলে জানা গিয়েছে।

গত কয়েকদিন আগেই একটি যাত্রীবাহি বিমান কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। স্পাইসজেটের বিমানটি ব্যাংকক যাচ্ছিল বলে জানা গিয়েছে। আর সেই সময় একই ভাবে একটি পাখির সঙ্গে সংঘাতে বেশ কিছু সমস্যা তৈরি হয়। আর এরপরেই জরুরি অবতরণ করতে তারা বাধ্য হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications